আপডেট :

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

নারী বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তানের নারী ক্রিকেট দল

নারী বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তানের নারী ক্রিকেট দল

চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি।

নাকভি বলেন, আগে থেকেই নির্ধারিত হাইব্রিড মডেল অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পিসিবি। তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যেমন ভারত পাকিস্তানে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলেছিল, এখানেও আমরা সেই চুক্তির ধারাবাহিকতায় খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করবে আইসিসি ও বিসিসিআই।’

এর আগে, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়নি ভারত। তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয় দুবাইকে। এরপর আইসিসি, পিসিবি ও বিসিসিআই-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ২০২৭ সাল পর্যন্ত কোনো দল আইসিসি টুর্নামেন্ট আয়োজক হলে বিরোধী দল নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পাবে।

চুক্তির এই প্রেক্ষাপটে পাকিস্তান নারী দলও এবার ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে বলে জানানো হয়। এমনকি আগামী বছর ভারতের মাটিতে পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ হলেও সেখানেও পাকিস্তান অংশ নাও নিতে পারে। নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। 

পাকিস্তান নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্ট পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি জানান, নারী দলকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। তিনি বলেন, ‘দলটি হোম কন্ডিশনের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। দলগত পারফরম্যান্সে জয় এসেছে। আমি আনন্দিত যে আমাদের নারী দল এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত