আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

৭ বছর পর বাংলাদেশকে রেকর্ড গড়ে হারাল জিম্বাবুয়ে

৭ বছর পর বাংলাদেশকে রেকর্ড গড়ে হারাল জিম্বাবুয়ে

টেস্ট ইতিহাসে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্টে বাংলাদেশকে হারাতে হলে রেকর্ড গড়তেই হতো সফরকারীদের। স্বাগতিকদের ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে সেই রেকর্ডই গড়ল রোডেশিয়ানরা। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি সামলে বাংলাদেশকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্রেইগ আরভিনের দল। 

বাংলাদেশকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ৪ বছর পর জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। সবশেষ ২০২০-২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল দীর্ঘ ৭ বছর পর। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের হারিয়েছিল সফরকারীরা। পরের তিন দেখায় তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংস শেষে ৩০০ রানের লিড নেয়ার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২৫৫ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তাতে প্রথম টেস্ট জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ১৭৪ রান। সেই লক্ষ্য তাড়া কর‍তে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ইতিহাস গড়ে ৩ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তোলেন দুজনে। বেন কারেন ৪৪ রানে ফিরে গেলে জুটি ভাঙে। এরপর নিক ওয়েলচ (১০) ও শন উইলিয়ামস (৯) ফিরে যান আলো ছড়ানোর আগেই। দলীয় ১২৮ রানে ব্রায়ান বেনেট ফিরে যান ৫৪ রান করে।

পরে আরও তিন ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ১০ রান এবং মায়াভো ১ রান এবং ওয়েলিংটন মাসাকাদজা ১২ রান করে ফিরে যান। রিচার্ড এনগারাভাকে নিয়ে রোডেশিয়ানদের জয়ের বন্দরে পৌঁছান ওয়েসলি মাধেভেরে। মাধেভেরে ১৯ রানে এবং এনগারাভা ৪ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ বোলারদের মধ্যে মিরাজ ৫টি এবং তাইজুল ২টি উইকেট নেন।

এর আগে ৪ উইকেটে হারিয়ে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা, শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই, ৬০ রান করা শান্ত মুজারাবানির পেসে কাটা পড়েন। এরপর জাকের আলির সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। 

মাত্র ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকারে পরিণত হয়ে কাটা পড়েন এই অলরাউন্ডার। ফলে ২১০ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনিক একাই লড়াই চালিয়ে যান। শেষ উইকেটে সঙ্গীহীন জাকের দ্রুত রান করার চেষ্টা করতে গিয়ে ৫৮ রান করে ফিরলে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। মুজারাবানি একাই নেন ৬ উইকেট।

এর আগে, স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল ২৭৩ রান। এদিকে বাংলাদেশকে হারিয়ে চার বছর পর ক্রিকেটের মর্যাদাকর ফরম্যাটে জয়ের স্বাদ পেলো ক্রেইগ আরভিনের দল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত