আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

ক্রিশ্চিয়ানো নয়, রোনালডো নাজারিওকেই শ্রেষ্ঠ ভাবেন ব্যাপতিস্তা

ক্রিশ্চিয়ানো নয়, রোনালডো নাজারিওকেই শ্রেষ্ঠ ভাবেন ব্যাপতিস্তা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কে, ব্রাজিলিয়ান রোনালডো নাজারিও নাকি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো? এই বহুচর্চিত বিতর্কে এবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুলিও ব্যাপতিস্তা। তার স্পষ্ট বক্তব্য, দীর্ঘ ক্যারিয়ারের দিক থেকে এগিয়ে থাকলেও গুণগত মানে ব্রাজিলিয়ান রোনালডো ছিলেন ‘অতুলনীয়’। এমনকি তিনি বলেন, ‘রোনালডো যা করেছেন, তা সত্যিই পাগলামি!’

ইতালীয় গণমাধ্যম ফুট ইটালিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপতিস্তাকে প্রশ্ন করা হয়: ‘ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি ব্রাজিলিয়ান রোনালডো, কে সেরা স্ট্রাইকার?

জবাবে ব্যাপতিস্তা জানান, ‘দুজনই ভিন্ন সময়ে অসাধারণ ছিলেন। কিন্তু স্থায়ীত্বের দিক থেকে নিঃসন্দেহে ক্রিশ্চিয়ানো এগিয়ে। কিন্তু যেটা আমি ব্রাজিলিয়ান রোনালডোর কাছ থেকে দেখেছি, বিশেষ করে চোট পাওয়ার আগের সময়টায়-সেটা কেউ কখনো করেনি। ও যা করত, তার জন্য ওর প্রাপ্য যথাযথ শ্রদ্ধা। সেটা ছিল একেবারে ‘সত্যিই পাগলামি’। তাই আমি আমার দেশের লোককে এগিয়ে রাখব।’

রোনালডো নাজারিও, যিনি ‘আর৯’ বা ‘ফেরেনোমেনো’ নামে পরিচিত, মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপজয়ী দলের সদস্য হন, পরে নিজে দলের মূল ভরসা হয়ে জেতেন ২০০২ বিশ্বকাপ। তিনি দুইবার ব্যালন ডি’অর জিতেছেন। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, পর্তুগালকে জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

এই প্রসঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান রোনালডো নিজেও নিজের অবস্থান তুলে ধরেছিলেন। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এই সেরা হওয়ার বিতর্কে আমি ঢুকতে চাই না। মানুষ নিজের প্রশংসা নিজেই করতে খুব পছন্দ করে। আমি চাই মানুষ আমার পারফরম্যান্স আর ক্যারিয়ার দেখে বিচার করুক। ক্রিশ্চিয়ানো অসাধারণ খেলোয়াড়, সে সবকিছু জিতেছে। কিন্তু আমি তাকে সর্বকালের সেরা বলবো না। অবশ্যই সে ইতিহাসের অন্যতম সেরা, তবে সবার সেরা নয়।’

এই সময় নিজের করা সেরা ফুটবলারের তালিকাও তুলে ধরেন তিনি। বলেন, ‘পেলে নিঃসন্দেহে নাম্বার ওয়ান। তারপর মেসি ও ম্যারাডোনা দুজনকেই একসঙ্গে রাখি। এরপর জিকো, রোমারিও, ক্রিশ্চিয়ানো, ফিগো, রিভালদো, রোনালদিনহো, ভ্যান বাস্তেন, জিদানসহ অনেকেই আছেন। এই তালিকা আমি বারবার বদলাই। তবে পেলে, মেসি আর ম্যারাডোনা এই তিনজনই আমার কাছে চূড়ান্ত।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত