আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রেমের কাঙাল পিকে যে ডালে বাঁধেন বাসা

প্রেমের কাঙাল পিকে যে ডালে বাঁধেন বাসা

২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে পপ তারকা শাকিরার সঙ্গে পরিচয় হয় পিকের। এরপর কলম্বিয়ান গায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক ছাদের নিচে বসবাস শুরু করেন স্প্যানিশ ফুটবলার। ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ না দিলেও এর মধ্যে মিলান ও সাশা নামের দুই সন্তানের মা–বাবা হন তাঁরা।

তবে পিকে-শাকিরার সুখের সংসারে ভাঙন ধরে তৃতীয় একজনের আগমনে। শুরুতে গুঞ্জন হিসেবে শোনা গেলেও পরে সেটিই সত্যি হয়। সেই ঘটনার জেরে অবিশ্বস্ততার অভিযোগ এনে পিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন শাকিরা। ২০২২ সালের ৪ জুন এক বিবৃতিতে পিকের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার কথা জানান এই গায়িকা।


যে নারীর কারণে শাকিরাকে পিকে ছেড়ে দিয়েছিলেন, তাঁর নাম ক্লারা চিয়া মার্তি। ২০২৩ সালের জানুয়ারিতে নতুন এই প্রেমিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডার।


কিন্তু শাকিরাকে ছেড়ে নতুন করে গড়া সম্পর্ক তিন বছরও টেকাতে পারেননি পিকে। ক্লারার সঙ্গেও নাকি বিচ্ছেদ হয়ে গেছে পিকের। এ যেন বিখ্যাত সেই বাংলা সিনেমার গানের মতো—প্রেমের কাঙাল পিকে যে ডালে বাঁধেন বাসা, ভাঙে সেই ডাল!শাকিরা ও পিকে; যথন তাঁদের সুসময়

বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকার বিচ্ছেদের খবরটি দিয়েছে স্প্যানিশ টেলিভিশন শো ভামোস এ ভার (লেট’স সি)। সেই টিভি শোতে সাংবাদিক আদ্রিয়ানা দোরোনোরা পিকে-ক্লারার বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছে. সেটা জানা যায়নি।


দোরোনোরো বলেছেন, ‘আমি নিশ্চিত যে জেরার্ড পিকে ও ক্লারা চিয়ার বিচ্ছেদ হয়ে গেছে। আমি কারণগুলো কিছুটা তদন্ত করে দেখেছি, যেহেতু আমি তৃতীয় পক্ষের কাছ থেকে শুনেছি। তবে আমি নিজে কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নই।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত