আপডেট :

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

শিরোপাহীন মৌসুম রিয়ালের?

শিরোপাহীন মৌসুম রিয়ালের?

ট্রেবল হাতছানি দিয়ে ডাকছে বার্সেলোনাকে। এবার জিততে পারলে সেটা হবে কাতালান ক্লাবটির তৃতীয় ট্রেবল। তাদের কোচ হ্যান্সি ফ্লিকও ট্রেবল জয়ে অভিজ্ঞ। পাঁচ বছর আগে বায়ার্ন মিউনিখকে জিতিয়েছিলেন তিনি। বার্সার সমর্থকরা যখন সম্ভাবনার ডানা মেলছেন, রিয়াল মাদ্রিদ শিবির তখন শূন্য হাতে মৌসুম শেষ করায় শঙ্কায়!

পঞ্জিকাবর্ষের হিসাব কষলে অবশ্য বিরল এক কোয়াড্রপুল জয়ের দ্বারপ্রান্ত বার্সা। জানুয়ারিতে সৌদি আরবে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা। শনিবার রাতে ৩-২ গোলে রিয়ালকে হারিয়ে কোপা দেল রে জিতেছে কাতালানরা। লা লিগায় তারা রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইন্টারের মুখোমুখি হবে তারা। অর্থাৎ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে আছে বার্সা।

কাতালানদের ট্রেবলের সম্ভাবনা যত বাড়ছে, রিয়ালের ট্রফিশূন্য থাকার শঙ্কাও তত বাড়ছে। কিন্তু এসব নিয়ে ভাবছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি। আপাতত একমাত্র যে টুর্নামেন্টে শিরোপা জয়ের সম্ভাবনা বেঁচে আছে, সেটায় পুরোপুরি মনোযোগ দিতে চান তিনি।

১১ মে বার্সার মাঠে দু’দল আবার মুখোমুখি হবে। সেই ম্যাচে নিষ্পত্তি হয়ে যেতে পারে লা লিগা শিরোপা। আনচেলত্তির মনোযোগ এখন সেই ম্যাচে, ‘আমরা লড়াই করেছি এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আসন্ন ম্যাচেও লড়াই করব। আজ যেমন করলাম, তেমন লড়াই আমরা করব। লিগ শিরোপার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত