আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

তামিমের লাখ টাকা জরিমানা

তামিমের লাখ টাকা জরিমানা

শাস্তির মুখে পড়ছেন তামিম- এটা ছিল অনিবার্য। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচের সময় আম্পায়ারদের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তামিম ইকবালকে ১ লাখ টাকা জরিমানা এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
১২ জুন বিকেএসপিতে অনুষ্ঠিত আবাহনী এবং প্রাইম দোলেশ্বরের ম্যাচটি তামিমের দুর্ব্যবহারের ফলে স্থগিত হয়ে যায়। ওই ম্যাচটি নিষ্পন্ন করতে বিসিবির বোর্ড মিটিংয়ে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেয়া হয়। আম্পায়ার্স কমিটি থেকে নাজমুল করিম টিংকু, রেফারিজ কমিটি থেকে রকিবুল হাসান, ট্যাকনিক্যাল কমিটি থেকে আতহার আলী খান এবং ডিসিপ্লিনারি কমিটি থেকে শেখ সোহেলকে নিয় গঠন করা হয় এই কমিটি।
মঙ্গলবার এই কমিটি প্রথম বৈঠকে বসে তামিম ইকবালসহ ম্যাচ রেফারিকে শুনানি করে। এরপরই জানানো হয়, তামিম ইকবালের বিপক্ষে আবারও রিপোর্ট দেয়া হয়েছে। তামিম নিজেও সেই ম্যাচে দুর্ব্যবহার করার কথা স্বীকার করে নেন। বলেছিলেন, আবেগের বশতঃ এই কাজ করে ফেলেছিলেন। তখনই জানা যায়, অনিবার্য শাস্তির মুখে রয়েছেন তিনি।
বিসিবি সভাপতির বেধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়ার লক্ষ্যে আজ আবারও বৈঠক করে ওই ম্যাচের ভাগ্য নির্ধারণে গঠিত কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়, তামিমের এক লাখ টাকা জরিমানা এবং এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই সঙ্গে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে বাজে আচরণের জন্য প্রাইম দোলেশ্বরের ক্রিকেটার নাসির হোসেনকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১২ জুন বিকেএসপিতে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আবাহনী এবং প্রাইম দোলেশ্বর। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয়ে যায় আবাহনী। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে বসে দোলেশ্বর।
ঘটনার সময় খেলা চলছিল দোলেশ্বরের ইনিংসের ১৫.৪ ওভারের। বোলার সাকলাইন সজীবের বলে ব্যাট করছিলেন রকিবুল হাসান। এ সময় একটি স্ট্যাম্পিংয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে আবাহনী শিবির। আম্পায়ারদের সে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তামিম। ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভির হায়দারকে প্রকাশ্যে গালিগালাজ করেন তামিমসহ আবাহনীর সমর্থকরা।
এরপর আরও এক ওভার খেলা চললেও গালি অব্যাহত রাখলে এক পর্যায়ে বাধ্য হয়ে খেলা বন্ধ রেখে মাঠের বাইরে চলে আসেন আম্পায়াররা এবং ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তারা। যদিও পরে সিসিডিএমের কাছে দেয়া রিপোর্টে ম্যাচ রেফারি মন্টু দত্ত্ব তামিমের কোন কথাই উল্লেখ করেননি। লিখেছিলেন, আম্পায়ারদের অসুস্থতার কারণেই ম্যাচটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
পরিস্থিতির জটিলতায়, সিসিডিএম বিষয়টা ঠেলে দেয় বিসিবির কোর্টে। সর্বশেষ ১৯ জুন বিসিবির কার্য নির্বাহী কমিটির সভায় চার সদস্যের কমিটি গঠন করে ৭২ ঘণ্টার মধ্যে বিসিবি সভাপতির কাছে সুপারিশ জমা দেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত