আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি

নিজের সিদ্ধান্ত আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। কিন্তু বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করে নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কোহলিটেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কোহলি
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার ইতি টানলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। সেই পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো।’

কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তাকে নিয়ে আবেগ-ঘন বার্তা দিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ও সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর এক্সে এক পোস্টে কোহলির ছবি দিয়ে লিখেন, 'সিংহের মতো আবেগপ্রবণ একজন মানুষ। তোমাকে অনেক মিস করবো।'


কোহলি অধিনায়ক থাকার সময় টেস্টে তার সহ-অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে। এক ইনস্টাগ্রাম স্টোরিতে রাহানে লেখেন, 'তার (কোহলি) সঙ্গে ড্রেসিংরুম ও মাঠ শেয়ার করা সত্যিই বিশেষ। একসঙ্গে দারুণ কিছু স্মৃতি জমা। তোমার অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।'

কোহলিকে নিয়ে ইনস্টাগ্রামে বেশ আবেগঘন বার্তা দিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি লিখেন, 'পাজি, আমি আপনাকে আর রোহিত ভাইকে খেলতে দেখে বড় হয়েছি, আর যে মুহূর্ত থেকে আপনাদের দুজনকে ভারতীয় জার্সিতে দেখেছিলাম, সেই মুহূর্ত থেকেই আমি স্বপ্ন দেখেছিলাম একদিন আমিও সেই জার্সি পরবো। আপনারা দু'জনেই শুধু আমার জন্যই নয়, পুরো প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।'


দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স কোহলির সঙ্গে একটি ছবি এক্সে পোস্ট করে লিখেন, 'মহাকাব্যিক এক টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার দৃঢ় সংকল্প এবং দক্ষতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। সত্যিকারের কিংবদন্তি!'

ভারতের হয়ে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এই কথা বিসিসিআইকে কদিন আগেই জানিয়ে দিয়েছেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি তাতে রাজি হননি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত