আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অজি পেসার শন টেইট। বিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছিলেন আন্দ্রে অ্যাডামস। নিউজিল্যান্ডের সাবেক পেসারের সঙ্গে চুক্তি বাতিল করেছে বোর্ড।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানায়, সমঝোতার মাধ্যমে দুই পক্ষ চুক্তি বাতিলের বিষয়ে সম্মত হয়েছে। অ্যাডামস ২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন।

শন টেইনের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত  চুক্তি করেছে বিসিবি। চলতি মাসেই বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন এই ৪২ বছর বয়সী কোচ। তিনি এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ফ্রাঞ্জাইজি ক্রিকেটে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএল, বিগ ব্যাশ, পিএসএলে বোলিং কোচের দায়িত্ব দায়িত্ব পালন করেছেন তিনি। বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম কিংসের হেড কোচ ছিলেন টেইট। তার অধীনে দলটি ফাইনালে খেলে।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারার দারুণ সময় এটা। নতুন একটা যুগ শুরু হচ্ছে এখানে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, এখানে সকলে ফল প্রত্যাশা করবে। পেস বোলারদের নিয়ে আমার লক্ষ্য থাকবে আরও বেশি জয় এনে দেওয়া। ফিল সিমন্সের সঙ্গে কাজ করাও দারুণ আনন্দের। আমি এই যাত্রার অংশ হতে মুখিয়ে আছি।’

শন টেইট ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার। তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে ৫৯ ম্যাচ খেলেছেন। ইনজুরির কারণে তার আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘ হয়নি। তিনি অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। 

এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওমর গুল বাংলাদেশের পেস বোলিং কোচ হতে পারেন বলে শোনা গিয়েছিল। ওমর গুলও জানান, বিসিবির সঙ্গে তার কথা চলছে। তবে দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত