আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

"নাহিদ-রিশাদের দুবাই বিমানবন্দরে আটক: ভিসা জটিলতায় আড়াই দিনের অপেক্ষা"

বাংলাদেশ দলের সঙ্গে নাহিদ রানা ও রিশাদ হোসেন দুবাই বিমানবন্দরে নেমেছিলেন বুধবার দুপুরে। এরপর অন্যরা বেরিয়ে গেলেও শুক্রবার রাত দুইটা পর্যন্ত সেখানেই আটকে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরেই প্রায় তিন রাত কাটাতে হয়েছে নাহিদ-রিশাদকে।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে গেলে গত ১০ মে দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ ও রিশাদ। এর চার দিন পরই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম বহরের অংশ হয়ে আবার দুবাইয়ে পৌঁছান তাঁরা।

কী কারণে দুই ক্রিকেটারকে দুবাই ইমিগ্রেশনে আটকে থাকতে হয়েছে, তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে পিএসএলে খেলে ফেরার পথে কোনো জটিলতার কারণে এমন হয়ে থাকতে পারে বলে ধারণা বিসিবির।
আটকে পড়ার পর আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের প্রচেষ্টায় নাহিদ-রিশাদকে বিমানবন্দর বের করতে বেগই পেতে হয়েছে। তাঁদের দুজনকে ছাড়াই বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের দুই টি-টোয়েন্টির সিরিজ শুরু হচ্ছে আজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ম্যাচ সোমবার একই মাঠে একই সময়ে।

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত