আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। গত ১৪ মে এই টাইগার পেসারকে ৬ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। অনেক নাটকীয়তার পর আইপিএলে খেলার জন্য মোস্তাফিজকে ৭ দিনের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

বিসিবির শর্ত মতে, মোস্তাফিজ গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে ফিজকে পাচ্ছে না বাংলাদেশ। 

আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিতে এরই মধ্যে ভারতের বিমান ধরার কথা রয়েছে। আজ রোববার নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি। এই ম্যাচে মোস্তাফিজের খেলা নিয়ে রয়েছে  অনিশ্চয়তা। টানা ম্যাচ খেলার ধকল এবং ভ্রমণ ক্লান্তি সব কিছু মিলিয়ে বেশ চ্যালেঞ্জিংই হবে। এই ম্যাচে দিল্লির হয়ে খেলতে নামলে চব্বিশ ঘণ্টারও কম সময়ে দুটি ম্যাচ খেলবেন ফিজ।

বিসিবির শর্ত মতে, ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ। এই সময়ে তিনটি ম্যাচ রয়েছে দিল্লির। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। 

ভারত-পাকিস্তান সংঘাতের মুখে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। বিরতি শেষে খেলা শুরু হলেও বিদেশি ক্রিকেটার নিয়ে সংকটে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। নিরাপত্তা শঙ্কায় বাকি ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। তার জায়গাতেই মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত