আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বার্সেলোনা হার দিয়ে শেষ করল নিজেদের ঘরের মাঠে

বার্সেলোনা হার দিয়ে শেষ করল নিজেদের ঘরের মাঠে

লা লিগার মৌসুমের শেষ ম্যাচ সামনে রেখে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দিন গেল ভিন্নভাবে। লিগ শিরোপা আগেই নিশ্চিত করলেও বার্সেলোনা হার দিয়ে শেষ করল নিজেদের ঘরের মাঠে। আরেকদিকে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

গত রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সা। ম্যাচের চতুর্থ মিনিটেই আয়োজে পেরেজ গোল করে এগিয়ে নেন ভিয়ারিয়ালকে। তবে ৩৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজের শটে ২-১ ব্যবধানে এগিয়েও যায় স্বাগতিকরা।


কিন্তু বিরতির পর খেই হারায় বার্সা। ৫০ মিনিটে সান্তি কমোসোনা গোল করে ২-২ সমতা ফেরান। এরপর একের পর এক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। উল্টো ৮০তম মিনিটে আবারও গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানে কাতালানরা।

আরেকদিকে, সেভিয়ার মাঠে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এমবাপ্পেকে ফাউল করে সেভিয়ার লোইক বাদে সরাসরি লাল কার্ড দেখেন, দলটি নেমে যায় ১০ জনে। দ্বিতীয়ার্ধে আরও এক ফাউলে ইসাক রোমেরোও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।

৭৫ মিনিটে এমবাপ্পের নিচু শটে এগিয়ে যায় রিয়াল। ৮৭ মিনিটে বেলিংহ্যাম বক্সের ভেতর গার্সিয়ার হেড পাস থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত