আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা

সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা। ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তির ভিড়ে সবার ওপরে স্থান পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কালজয়ী ফুটবলার পেলে, আর তৃতীয় স্থানে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবস্থান করেন চতুর্থ স্থানে। পঞ্চমে আছেন ডাচ ফুটবলের প্রতিভাবান নাম ইউহান ক্রুইফ। এর পরের দুটি স্থানে আছেন রোনালদো নাজারিও ও জিনেদিন জিদান।

সেরা দশের বাকি তিন জন হলেন জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো এবং ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো।

১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত আইএফএফএইচএস বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য একটি স্বীকৃত সংস্থা। সংস্থাটি বলে, এই তালিকা তৈরিতে তারা একটি ‘হাইব্রিড ভোটিং’ পদ্ধতি অনুসরণ করেছে, যেখানে ১০০ জন অফলাইন ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫% এবং অনলাইন বিশ্বব্যাপী ভক্তদের ভোটকে ৭৫% ওজন দেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায় বর্তমান সময়ের জনপ্রিয়তার পাশাপাশি অতীতের পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় আইএফএফএইচএস।

আইএফএফএইচএস তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), পেলে (ব্রাজিল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন), রোনালদিনহো (ব্রাজিল)।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত