আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ফাইনালে লাহোর কালান্দার্স

ফাইনালে লাহোর কালান্দার্স

ব্যাটে-বলে সাদামাটা ছিলেন সাকিব আল হাসান, তবে লেগ স্পিনে ঝলক দেখিয়ে লাহোর কালান্দার্সকে ফাইনালে তুললেন রিশাদ হোসেন। সালমান মির্জার আগুনঝরা শুরু আর রিশাদের মাঝের ওভারে ধ্বংসাত্মক স্পেলে ইসলামাবাদ ইউনাইটেড থেমে গেল মাত্র ১০৭ রানে। ফলে ৯৫ রানের বড় জয় তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর।

এর আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার হাফসেঞ্চুরিতে ৮ উইকেটে ২০২ রান তোলে লাহোর। সাকিব আল হাসান এবারও ব্যর্থ, ২ বল খেলে ফিরেছেন শূন্য রানে। রিশাদ অবশ্য শেষ ওভারে ২ বল খেলে ৫ রান করে দলীয় রানটা দুইশ ছাড়িয়ে নিতে ভূমিকা রাখেন।


২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইসলামাবাদ। পাওয়ার প্লেতে ৩৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। সালমান মির্জার বোলিংয়েই ভেঙে পড়ে টপ অর্ডার। সপ্তম ওভারে বল হাতে এসে সাকিব দেন ৯ রান, উইকেট না পেলেও তার ওভার থেকে চাপমুক্ত হতে পারেনি ব্যাটাররা। পরের ওভারে রিশাদ কিছুটা খরচ করলেও (১৪ রান) দশম ওভারে আবার বল হাতে নিয়ে ফিরিয়ে দেন বিপজ্জনক সালমান আগাকে। ১২তম ওভারে রিশাদ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। একই ওভারে তুলে নেন অধিনায়ক শাদাব খান (২৬) ও জেমস নিশামকে। রিশাদের ঘূর্ণিতে ভেঙে পড়ে ইসলামাবাদের শেষ ভরসাগুলোও।

৭ উইকেটে ৯৫ রান করা দলটি এরপরও আর কোনো প্রতিরোধ গড়তে পারেনি। নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে ম্যাচটাকে একপেশে বানিয়ে দেন লাহোরের বোলাররা। ১৬তম ওভারের প্রথম বলেই হায়দার আলীকে আউট করে জয় নিশ্চিত করেন শাহীন শাহ আফ্রিদি।

লাহোরের হয়ে রিশাদ, শাহীন ও সালমান মির্জা প্রত্যেকে নেন ৩টি করে উইকেট। তবে ৩ ওভারে ৩৪ রান দিয়ে রিশাদ ছিলেন সবচেয়ে খরুচে। সাকিব বল হাতে ৩ ওভার করে ২৭ রান দিলেও ছিলেন উইকেটশূন্য

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত