আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

সর্বোচ্চ ডাকের ‘লজ্জার’ রেকর্ড করলেন সাকিব আল হাসান

সর্বোচ্চ ডাকের ‘লজ্জার’ রেকর্ড করলেন সাকিব আল হাসান

গত সপ্তাহে পেশোয়ার জালমির বিপক্ষে চলমান পিএসএলে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ডাক মারেন সাকিব আল হাসান। গতকাল শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিংয়ে নেমে আবারও ডাক মেরেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। এতেই লজ্জার এক রেকর্ড গড়েছেন সাকিব।

টি-টোয়েন্টিতে এতদিন বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক (শূন্য) নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তাকে মুক্তি দিয়েছেন সাকিব। সবমিলিয়ে ৩২ বার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ৩১ বার ডাক মেরে বাংলাদেশিদের মধ্যে সৌম্য আছেন দুইয়ে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে দীর্ঘ সময় শীর্ষে ছিলেন সৌম্য। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে সেখান থেকে কিছুটা স্বস্তি দিয়েছেন।

সবকিছু মিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত