আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

কোয়ার্টার ফাইনালে উঠলো ওয়েলস

কোয়ার্টার ফাইনালে উঠলো ওয়েলস

ইংল্যান্ডের প্রতিবেশী হলেও বড় টুর্নামেন্টগুলোতে ওয়েলসের অনুপস্থিতি বেশ বিস্ময়কর। বিশ্বকাপে একবারই খেলেছিল তারা, ১৯৫৮ সালে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবারই খেলছে প্রথমবারের মতো। আর প্রথমবারেই কোয়ার্টার ফাইনালে। শনিবার শেষ ষোলোর লড়াইয়ে ওয়েলস ১-০ গোলে হারিয়ে দিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। গোলটা অবশ্য আত্মঘাতী।
প্যারিসে ম্যাচের শুরু থেকে ভীষণ সাবধানী ছিল বৃটেনের দুই রাজ্য। তবে বল দখলের লড়াই আর গোলের সুযোগ সৃষ্টিতে এগিয়েছিল ওয়েলস। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে ডানদিক থেকে আসা অ্যারন রামসের দারুণ ক্রস থেকে স্যাম ভোক্সের হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে হতাশ করেছে ওয়েলসকে।
গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনটি গোল করেছিলেন গ্যারেথ বেল। কোয়ার্টার ফাইনালে সংখ্যাটা চার হতে পারত। কিন্তু ৫৮ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকার দুর্দান্ত ফ্রিকিক দক্ষতার সঙ্গে ঠেকিয়ে ‍উত্তর আয়ারল্যান্ডকে বিপদ থেকে রক্ষা করেছেন গোলরক্ষক মাইকেল ম্যাকগভার্ন।কিন্তু বেলকে ঠেকানো যায়নি। ৭৫ মিনিটে ওয়েলসের জয়সূচক গোলের রূপকার তিনিই। লেফট উইং দিয়ে ঢুকে পড়ে প্রতিপক্ষের বক্সে নিচু ক্রস করেছিলেন বেল। গ্যারেথ ম্যাকলি চেয়েছিলেন দলকে বিপদমুক্ত করতে। কিন্তু উল্টো নিজেদের পোস্টেই বল ঢুকিয়ে দিয়েছেন এই ডিফেন্ডার। আর এই গোলটিই শেষ আটে পৌঁছে দিয়েছে ওয়েলসকে।

শেয়ার করুন

পাঠকের মতামত