আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশসহ যেসব ম্যাচ ঘিরে উত্তেজনা, জেনে নিন দিন–তারিখ

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশসহ যেসব ম্যাচ ঘিরে উত্তেজনা, জেনে নিন দিন–তারিখ

ইকুয়েডর–ব্রাজিল
বিশ্বকাপ বাছাই
৬ জুন, শুক্রবার, ভোর ৫টা

বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইকুয়েডর। ম্যাচটি দিয়ে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হবে কার্লো আনচেলত্তির। এ ম্যাচে সব ছাপিয়ে তাই চোখ থাকবে আনচেলত্তির ওপরই। এমনকি ম্যাচটিতে জিতলে ইকুয়েডরকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে ব্রাজিলের। এখন আনচেলত্তির অভিষেকে জয় দিয়ে ব্রাজিল শুভসূচনা পায় কি না, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিল–প্যারাগুয়ে
বিশ্বকাপ বাছাই
১১ জুন, বুধবার, সকাল ৬টা ৪৫ মিনিট

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে আনচেলত্তির অভিষেক হলেও সেই ম্যাচ কিন্তু হবে প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে অভিষেকের জন্য আনচেলত্তিকে অপেক্ষা করতে হবে ১১ জুন পর্যন্ত। যেদিন সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের। ব্রাজিলের মাটিতে ডাগআউটে আনচেলত্তির প্রথম ম্যাচটি ঘিরে নিশ্চিতভাবে উত্তেজনা তুঙ্গে থাকবে। ভক্ত–সমর্থকদের চাপ সামলে সেদিন দারুণ করে দেখাতে চাইবেন ক্লাব ফুটবলের সফলতম এই কোচ।

চিলি–আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাই
৬ জুন, শুক্রবার, সকাল ৭টা

ব্রাজিলের হয়ে আনচেলত্তির অভিষেকের ২ ঘণ্টার পর মাঠে নামবে আর্জেন্টিনাও। এই অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। চোটের কারণে সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে খেলতে না পারা লিওনেল মেসি এই ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরতে পারেন। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে রাখা আর্জেন্টিনার জন্য পরের ম্যাচগুলো এখন দল যাচাই–বাছাইয়ের।

এই ম্যাচগুলো দিয়ে অভিজ্ঞদের ফর্ম ও ফিটনেস দেখে নেওয়ার পাশাপাশি তরুণদের সামর্থ৵ও বাজিয়ে দেখার সুযোগ থাকবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। ফলে ম্যাচের একাদশে চমকও উপহার দিতে পারেন স্কালোনি। আর সেই চমক কেমন হতে পারে তা দেখার জন্যই আর্জেন্টাইন সমর্থকদের চোখ থাকবে এই ম্যাচটিতে।

আর্জেন্টিনা–কলম্বিয়া
বিশ্বকাপ বাছাই
১১ জুন, বুধবার, সকাল ৬টা

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। গত বছর সেপ্টেম্বরের সেই ম্যাচে আর্জেন্টিনার হার ২–১ গোলে। বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচের যে তিনটিতে আর্জেন্টিনা হেরেছে, এটি তার একটি। যে কারণে ১১ জুনের ম্যাচটা আর্জেন্টিনার জন্য এখন প্রতিশোধের। তবে স্কালোনি সম্ভবত প্রতিশোধের চেয়ে দলের শক্তি যাচাইয়ের ওপরই বেশি জোর দেবেন।

জার্মানি–পর্তুগাল
নেশনস লিগ, সেমিফাইনাল
৪ জুন, বুধবার, রাত ১টা

আন্তর্জাতিক বিরতিতে ইউরোপে সবার মনোযোগ থাকবে নেশনস লিগের সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল। এই ম্যাচ জিতলে আরও একটি নেশনস লিগ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ২০১৮–১৯ মৌসুমেও এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন রোনালদোরা।

এবারও ট্রফিকে পাখির চোখ করেছে পর্তুগিজরা। তবে ট্রফিতে হাত রাখতে হলে সবার আগে সেমিতে জার্মান–দেয়াল টপকাতে হবে রোনালদোদের। ইউলিয়ান নাগলসমানের অধীন জার্মানি এখন নিজেদের ফিরে পেতে শুরু করেছে। নেশনস লিগে সেমিতে ওঠার পর এখন ফাইনালের সুযোগ হাতছাড়া করতে চাইবে না তারাও। আর দুই দলের এই আগ্রাসী মানসিকতাই জমিয়ে তুলতে পারে সেমির লড়াইকে।

স্পেন-ফ্রান্স
নেশনস লিগ, সেমিফাইনাল
৫ জুন, বৃহস্পতিবার, রাত ১টা

নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালটি হবে ইউরোর সেমিফাইনালে পুনরাবৃত্তি। গত বছর ইউরোতে ফ্রান্সকে হারিয়েই ফাইনালে উঠে পরে শিরোপা জিতেছিল স্পেন। এবার নেশনস লিগের সেমিফাইনালেও একে অন্যের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে স্পেন চাইবে আধিপত্য ধরে রাখতে।

আর ফ্রান্সের লক্ষ্য থাকবে প্রতিশোধ নিয়ে ফাইনালে যেতে। দলীয় লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে ব্যক্তিগত দ্বৈরথেও চোখ থাকবে, যে দ্বৈরথে মুখোমুখি হবেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যে এই দুজনের যিনি এগিয়ে থাকবেন, তাঁর দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।


নেশনস লিগ ফাইনাল
৮ জুন, রোববার, রাত ১টা
ওপরের দুটি ম্যাচের বিজয়ী দল ৮ জুন মুখোমুখি হবে নেশনস লিগের ফাইনালে। এর আগে ৭ জুন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল।

বাংলাদেশ–সিঙ্গাপুর
এশিয়ান কাপ বাছাই ১০ জুন, মঙ্গলবার, সন্ধ্যা ৭টা

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে একসঙ্গে দেখা যেতে পারে হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ইসলামকে। এরই মধ্যে এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই উন্মাদনার জবাব জয় দিয়ে দিতে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হামজা চৌধুরী। এখন অপেক্ষা শুধু সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটির।


সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত