আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দেশের ফুটবলে নতুন স্বাদের অপেক্ষা

দেশের ফুটবলে নতুন স্বাদের অপেক্ষা

বাফুফে ভবনের সংবাদ সম্মেলন রুমে তিল ধারণের ঠাঁই নেই। চেয়ার না পেয়ে অনেক সংবাদকর্মী ডায়াসের সামনে বসে পড়েন। দৃশ্যটি বাংলাদেশের ফুটবলের জন্য নতুনই বটে। এক হামজা দেওয়ান চৌধুরীতে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র। গতকাল বাংলাদেশ-ভুটান ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে ছিলেন শেফিল্ড ইউনাইটেডের এ ডিফেন্সিভ মিডফিল্ডার। 

হামজার মতো বিশ্বমানের ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটাকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন ভুটান কোচ। আরেকদিকে হামজাকে ঘিরেই ভুটান বধের ছক কষছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত বছরের সেপ্টেম্বরে থিম্পুতে ভুটানের কাছে পরাজয়ের তিক্ততা ভুলে গিয়ে আজকের রাতটি রাঙাতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মনরা।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দু’দলের মধ্যকার লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়, দেখা যাবে টি স্পোর্টসে।

আর এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে যেমন অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার, তেমনি করে চার বছর পর জাতীয় স্টেডিয়ামে হতে যাচ্ছে ফুটবলের কোনো ম্যাচ। শুধু হামজা নয়, ভুটান ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের। তাই এখন দেশের ফুটবলে প্রবাসীদের নিয়ে নতুন স্বাদের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৩) চেয়ে এক ধাপ ওপরে ভুটান (১৮২)। গত সেপ্টেম্বরে দুটি প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে জিতেছিল লাল-সবুজের দলটি। দ্বিতীয়তে একই ব্যবধানে হারে তারা। মঙ্গলবার সংবাদ সম্মেলনেও সেই দুটি ম্যাচ এসেছে।

কিন্তু বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে সেই সময় আর এই সময় এক নয়, ‘১০ তারিখে সিঙ্গাপুরের মতো কালকের (আজ) ম্যাচও খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভুটানের বিপক্ষে জিততে চাই। সর্বশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড় ৩-৪ মাস খেলার মধ্যে ছিল না। এখন প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।’

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার। এবার ঘরের মাঠে তাঁর প্রথম ম্যাচ বলে উত্তেজনা তুঙ্গে। হামজার সঙ্গে একাদশে দেখা যাবে ফাহমিদুলকেও। এ দুই প্রবাসীর সংযোজনে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। তাই তো প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশ-ভুটান লড়াই দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

জাতীয় স্টেডিয়ামের ২২ হাজার ধারণক্ষমতার গ্যালারির ১৫ হাজারের মতো টিকিট গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে। বাংলাদেশের ফুটবলে যে এখন হামজাকে ঘিরে উন্মাদনা, তা দু’দিনেই টের পেয়েছেন ভুটান কোচ আতুশি নাকামুরা। জাপানি এই কোচ তাঁর বক্তব্যের শুরুতেই বলেছেন, ‘সবাই হামজাকে নিয়ে কথা বলছে। হামজা দুর্দান্ত একজন ফুটবলার। তার মতো ফুটবলারের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জন করার বড় সুযোগ আমাদের জন্য।’

আজা প্রতিপক্ষ ভুটান কিন্তু বাংলাদেশ দলের ভাবনায় ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ কোচের কথাতে বা রবার উঠে এসেছে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনা, ‘সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল (বুধবার) ভুটানের বিপক্ষে চ্যালেঞ্জিং একটা ম্যাচ। বলতে পারেন সিঙ্গাপুর ম্যাচের জন্য এই ম্যাচটি পারফেক্ট প্রস্তুতি। ভুটান ম্যাচ নিয়ে খুবই রোমাঞ্চিত। আমি জানি এই ম্যাচে আমাদের ওপর অনেক প্রত্যাশা। দলের সবাই জানে এ ম্যাচ সম্পর্কে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত