আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

"প্রীতির কৌতূহলে হেসে উঠলেন পন্টিং: দিলেন চমকপ্রদ জবাব"

আইপিএল ২০২৫ মৌসুম শেষ। খুব কাছে গিয়েও আরও একবার হতাশাই সঙ্গী হয়েছে পাঞ্জাব কিংসের। মালিক প্রীতি জিনতার আইপিএল স্বপ্ন আরও একবার স্বপ্নই রয়ে গেল, বাস্তব হলো না। এমন এক মৌসুম শেষে পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং ও মালিক প্রীতি জিনতা একান্ত আলোচনায় বসেন। এই আলোচনায় উঠে আসে খেলার বাইরের অনেক বিষয়।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মাঠে ছিলেন একজন আগ্রাসী খেলোয়াড়। কিন্তু কোচ হিসেবে তিনি যেন একেবারে উল্টো—শান্ত ও ঠাণ্ডা মেজাজের মানুষ। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন প্রীতি। তিনি জানতে চান, একজন এত আগ্রাসী খেলোয়াড় কীভাবে ডাগআউটে এত ঠাণ্ডা থাকেন?

প্রীতির প্রশ্ন ছিল, ‘মাঠে আপনি এত আগ্রাসী ছিলেন, কিন্তু ডাগআউটে এত শান্ত আর ধীরস্থির থাকেন কীভাবে?’

পন্টিং তখন হেসে জবাব দেন, এটা পুরোপুরি সত্য নয়। তিনি বলেন, ‘আপনাকে একদিন আমার পাশে এসে বসতে হবে ডাগআউটে। তখন দেখবেন আমি সব সময় শান্ত নই। দেখুন, আমি একটু আগ্রাসী মানুষ, বিশেষ করে যখন ক্রিকেটের সময় হয়।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের সময় ছাড়া আমি যেকোনো মানুষকে নিয়ে হাসি, গল্প করি, কফি খাই—সবকিছুই করি। কিন্তু ক্রিকেট শুরু হলে তখন আমার একটাই লক্ষ্য—দলকে সেরা পারফরম্যান্স দেওয়া। আমি এক মিনিটও নষ্ট করতে চাই না, একদিনও নষ্ট করতে চাই না, এমনকি একটাও অনুশীলন সেশন যেন নষ্ট না হয়। আমি চাই আমি যেন সেরা কোচ হতে পারি, আর আমার খেলোয়াড়রাও যেন তাদের সেরাটা দিতে পারে।’

পন্টিংয়ের এই মনোভাবই হয়তো পাঞ্জাব কিংসকে এবার ফাইনালে তুলে এনেছে, যদিও শেষ ম্যাচে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। তবু পন্টিংয়ের নেতৃত্বে দলের খেলায় যে উন্নতি হয়েছে, তা বলছেন সবাই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত