আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

গোল-অ্যাসিস্টে রোনালদোর ঝলক, নেশন্স লিগ জিতে আবেগে ভাসলেন

গোল-অ্যাসিস্টে রোনালদোর ঝলক, নেশন্স লিগ জিতে আবেগে ভাসলেন

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা নিজের ঘরে তুলল পর্তুগাল। মিউনিখের আলিয়াঞ্জ অ‍্যারেনায় টাইব্রেকারে ৫-৩ গোলে স্পেনকে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।


এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা।



প্রথম ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় পৌঁছালে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তবে এই অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ম্যাচের ২১ মিনিটে মার্তিন জুবিমেন্দি এগিয়ে দিয়েছিলেন আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে। এর পাচ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেসের গোলে।


প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর হেড সমতায় ফেরায় পর্তুগালকে। আলভারো মোরাতার শট দিয়েগো কস্তা ফিরিয়ে দেওয়ার পর সম্ভাবনা উজ্জ্বল হয় পর্তুগালের। রুবেন নেভেসের শট জালে যেতেই উচ্ছ্বাস, বিজয় উদযাপনে মাতেন রোনালদোরা। ম্যাচ শেষে রোনালদো আবেগ ধরে রাখতে পারেননি। ট্রফি জেতার পর তাকে কাঁদতে দেখা যায়। এ কান্নাও আনন্দেরই বটে।

পুর্তুগালের হয়ে নেভেসের আগে জালের দেখা পান গন্সালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস ও নুনো মেন্দেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে জালে দেখা পান মিকেল মেরিনো, আলেক্স বায়েনা ও ইসকো।

এর আগে মূল ম‍্যাচে মার্তিন জুবিমেন্দি ও মিকেল ওয়াইরসাবালের গোলে দুইবার এগিয়ে যায় স্পেন। নুনো মেন্দেস ও রোনালদোর গোলে দুইবারই সমতা ফেরায় পর্তুগাল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত