আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লেভানদোভস্কি-কোচ বিরোধ: পোল্যান্ড কোচ সরে দাঁড়ালেন

লেভানদোভস্কি-কোচ বিরোধ: পোল্যান্ড কোচ সরে দাঁড়ালেন

রবার্ট লেভানদোভস্কির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন পোল্যান্ডের কোচ মিখাল প্রোবিয়েজ। সম্প্রতি লেভানদোভস্কি ঘোষণা করেছিলেন, প্রোবিয়েজের অধীনে আর জাতীয় দলে খেলবেন না তিনি। অবশেষে জয়টা হলো বার্সেলোনার ফরোয়ার্ডেরই। বৃহস্পতিবার (১২ জুন) পদত্যাগ করেছেন পোল্যান্ড জাতীয় দলের কোচ মিখাল প্রোবিয়েজ।


পোলিশ ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়ার্জ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালোর জন্যই আমি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’


 
সদ্য পদত্যাগ করা পোল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ মিখাল প্রোবিয়েজ।

সাম্প্রতিক আন্তর্জাতিক উইন্ডোতে পোল্যান্ড দলে ছিলেন না লেভানদোভস্কি। পোলিশ বার্তা সংস্থা পিএপি’র সূত্র মতে বার্সার এই ফরোয়ার্ডকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে কোচের ওপর অসন্তুষ্ট ছিলেন লেভানদোভস্কি। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্সা তারকা লিখেছিলেন, ‘পুরো পরিস্থিতি বিবেচনায় কোচের ওপর থেকে আমার আস্থা চলে গেছে। সে যতদিন কোচের দায়িত্বে থাকবে ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনো আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।’

 

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫৮ ম্যাচে ৮৫ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। ক্লাব ক্যারিয়ারেও করেছেন প্রায় সাড়ে ছয়শত গোল, যা তাকে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডের সম্মান এনে দিয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত