আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শান্তর সরে দাঁড়ানো: ব্যাটিং ফোকাসেই সিদ্ধান্ত

শান্তর সরে দাঁড়ানো: ব্যাটিং ফোকাসেই সিদ্ধান্ত

গত ডিসেম্বরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এমন সিদ্ধান্তের কারণ বিসিবি কিংবা শান্ত কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এরই মধ্যে নতুন করে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।


শুক্রবার (১৩ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। এ সময় নিজের টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন শান্ত।



শান্ত বলেন, 'টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে একটা কারণ ছিল যে আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম। আমি আর অধিনায়কত্ব করতে চাই না, এই ফরম্যাটে। আমার নিজের ব্যাটিংটাতে একটু সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি।'

 

তিনি আরও বলেন, 'নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো ওই কারণে আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টিতে না রাখতে। ব্যাটিংটাতে আরও ফোকাস দিতে, যে কারণে ব্যাটিংটাতে আরও, দলের জন্য কনট্রিবিউট করতে পারি। ওই জায়গায় আমার মনে হয় সামনে যদি সুযোগ আসে আমি আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত