আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শান্তর মন্তব্য: টেস্ট ফাইনাল নয়, এখন মনোযোগ প্রক্রিয়ায়

শান্তর মন্তব্য: টেস্ট ফাইনাল নয়, এখন মনোযোগ প্রক্রিয়ায়

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। আগের দুই চক্রের হতাশা ভুলে এবার ভালো কিছু করতে চায় টাইগাররা। তবে এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার মতো স্বপ্ন দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


বৃহস্পতিবার (১২ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক। বাংলাদেশ কবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে এমন প্রশ্নে শান্ত বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। ছোট পদক্ষেপে এগিয়ে যেতে চাই।’

 


শান্ত আরও বলেন, ‘চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মাত্র এক ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা চারটি ম‌্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। টার্গেট থাকবে যে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে যেন পারি। আমরা যদি এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না? বাংলাদেশ দলও একদিন ফাইনাল খেলবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হলো, আমরা সামনের দুই বছরে মধ‌্যে গত বছরের থেকে কতটা ভালো ফল করছি।’

 


ঘরের মাঠে জয় পেতে হবে উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদেরকে ঘরের মাঠে জিততে হবে। আমরা শেষ চক্রে ঘরের মাঠে খুবই বাজে ক্রিকেট খেলেছি। যদি ঘরের মাঠে জিততে পারতাম, তাহলে আমরা হয়তো আরও দুই-তিনটি ম‌্যাচে জয় পেতাম। চিন্তা তো ওখানেই যে ঘরের মাঠে আমরা কীভাবে টেস্ট জিততে পারি। যখন ম‌্যাচ হবে, তখন নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে হবে। বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাসটা আমাদের কাজে দেবে। আমরা যদি এই বছর বাইরে ভালো কিছু করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই টেস্ট চ‌্যাম্পিয়নশিপের চক্রে আরও ভালো ফল হবে।’

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত