আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামজারা এখনও এশিয়ান কাপের দৌড়ে টিকে আছে

হামজারা এখনও এশিয়ান কাপের দৌড়ে টিকে আছে

চারদিকেই যেন হতাশার মেঘ। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে বাংলাদেশের ফুটবল আবার মুখ থুবড়ে পড়েছে, অনেকে এমনটাই ভাবছেন। কিন্তু কাগজে-কলমে দেখলে কিছুই শেষ হয়ে যায়নি। বরং এশিয়ান কাপে খেলার স্বপ্নটা এখনো বেঁচে আছে। আর সেই স্বপ্ন পূরণের চাবিটা এখনো হামজা চৌধুরীদের হাতেই রয়েছে। 


বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে 'সি' গ্রুপে পড়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে। প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলে সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্টে এগিয়ে, তৃতীয় ও চতুর্থ অবস্থানে বাংলাদেশ ও ভারত আছে ১ পয়েন্ট করে নিয়ে। হিসাব জটিল মনে হলেও বাস্তবতা পরিষ্কার, বাকিটা নির্ভর করছে বাংলাদেশের নিজেদের পারফরম্যান্সের ওপর। 

 


বাংলাদেশ যদি পরের চার ম্যাচে জয় পায়, তাহলে পয়েন্ট দাঁড়াবে ১৩। সেটা কি যথেষ্ট হবে গ্রুপ সেরা হওয়ার জন্য? হতে পারে। তবে শর্ত আছে, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দল যেন সমান বা বেশি পয়েন্ট না পায়। যদি পায়ও, তাহলে গোল ব্যবধানে তাদের পেছনে ফেলতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হতে হবে বড় ব্যবধানে জয়। সবচেয়ে আশার কথা হলো, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তারা ধরা-ছোঁয়ার বাইরে নয়। ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করে সেটারই প্রমাণ দিয়েছে বাংলাদেশ। 

 


তবে আর কোনো ভুলের জায়গা নেই। হোম ম্যাচে হার, অ্যাওয়ে ম্যাচে ড্র, সব মিলিয়ে হিসাবের খাতায় এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট। ৬ ম্যাচে ১৮ পয়েন্টের খেলা, সেখানে ২ ম্যাচ শেষে ১ পয়েন্ট, চিত্রটা ভালো নয়, কিন্তু সুযোগ এখনো শেষ হয়নি। বাংলাদেশ যদি পরের ম্যাচগুলোতে জয় তুলে নিতে পারে তখন টেবিল টপার হিসেবে একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে সিঙ্গাপুর। এখানে গোল ব্যবধানে এগিয়ে থাকলেই ৪৫ বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের পতাকা উড়ানোর স্বপ্ন বাস্তব হবে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত