আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা

২৮২ রানের টার্গেটে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা যখন ২ উইকেটে ২১৩ রান তুলে ফেলেছিল, তখনই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ম্যাচে ফলাফল কী হতে যাচ্ছে। সেটাই চতুর্থ দিনের প্রথম সেশনে আনুষ্ঠানিক রূপ পেল। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিজেদের করে নিল প্রোটিয়ারা।

এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর আবার কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তুলল প্রোটিয়ারা।

সেইবারই ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আর এবার টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদার শিরোপা।
এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন দুই অভিজ্ঞ ব্যাটার—এইডেন মারক্রাম ও টেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে যখন দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙে মাত্র ৯ রানে, আর ৭০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। তখন ক্রিজে এসে পরিস্থিতি সামাল দেন এই দুই ব্যাটার।

১৪৭ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান তারা।
হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও বাভুমার ৬৫ রানের সাহসী ইনিংসটি ছিল অনন্য। চতুর্থ দিনের শুরুতে কামিন্সের বলে বাভুমা আউট হলেও অপরপ্রান্তে মারক্রাম খেলেন একটি দারুণ, দায়িত্বশীল ইনিংস। আগের দিনের শত রানের ইনিংসকে নিয়ে যান অপরাজিত রানে।

ত্রিস্তান স্টাবস দ্রুত ফিরলেও বেডিংহামকে সঙ্গে নিয়ে এগিয়ে নেন মারক্রাম। ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে তার আউট হওয়ার সময় দক্ষিণ আফ্রিকা জয় থেকে ৬ রান দূরত্বে। ভেরেইনাকে নিয়ে বাকি কাজ সারেন বেডিংহাম।
এর আগের অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচের উল্লেখযোগ্য প্রতিরোধ আসে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের শেষ উইকেট জুটিতে। তৃতীয় দিনের সকালে ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা।

তাদের জুটিতে বড় লক্ষ্য দাঁড় করায় অজিরা। কিন্তু সেটিও জয় আটকাতে পারেনি দক্ষিণ আফ্রিকার। আর তাতেই টেস্ট চ্যাম্পিয়শিপের শিরোপা জিতে ঘুচল দীর্ঘদিনের ‘চোকার’ তকমা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত