আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইসরায়েল-ইরান সংঘাতে আটকা পড়েছেন স্ট্রাইকার ইন্টার মিলান

ইসরায়েল-ইরান সংঘাতে আটকা পড়েছেন স্ট্রাইকার ইন্টার মিলান

ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। অন্যদিকে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ‘ট্রু প্রমিজ ৩’ অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 

এই সংঘাতের মাঝে আটকা পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। এতে করে তার ফিফা ক্লাব বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ক্লাব বিশ্বকাপে খেলতে ইন্টার মিলানের সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তবে এখনও ইরানের রাজধানী তেহরান থেকে বেরোতে পারেননি মেহদি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

আন্তর্জাতিক বিরতির সময় ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। গত মঙ্গলবার বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে উত্তর কোরিয়াকে ৩-০ গোলে হারায় ইরান। তারেমি দলের দ্বিতীয় গোলটি করেন।

গতকাল শনিবারের একটি ফ্লাইটে লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলান সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তারেমির। কিন্তু ইসরায়েল তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালানোয় নিজেদের আকাশপথ সাময়িক বন্ধ রেখেছে ইরান। ফলে ৩২ বছর বয়সী স্ট্রাইকারের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইন্টার মিলান। বিবৃতিতে ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘আমাদের স্ট্রাইকার মেহদি তারেমি নিরাপদ স্থানেই আছে। কিন্তু আমরা তাকে স্থলপথে লস অ্যাঞ্জেলেসে আনার ঝুঁকি নিতে চাই না।’

আজ রোববার বাংলাদেশ সময় সকালে লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিসরীয় ক্লাব আল আহলির ম্যাচ দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে। ইন্টার মিলানের প্রথম ম্যাচ মঙ্গলবার রাতে মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে। সেই ম্যাচে তারেমি খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে ইন্টার মিলান। দ্রুত বিমান চলাচল স্বাভাবিক না হলে ইন্টারের পরের ম্যাচগুলোও মিস করতে পারেন তারেমি। ইন্টারের পরের দুই ম্যাচ ২১ ও ২৫ জুন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত