আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বাভুমা

১০৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বাভুমা

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এই জয়ের সঙ্গে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ১০৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।

বাভুমার নেতৃত্বে টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় অর্জন পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এটিই তাদের প্রথম শিরোপা। এছাড়াও বৈশ্বিক টুর্নামেন্টে দীর্ঘ ২৭ বছর পর পাওয়া সবচেয়ে বড় সাফল্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের মাধ্যমে বাভুমা টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ১০ ম্যাচে অপরাজিত থাকার বিরল রেকর্ড গড়েছেন। এই ১০ ম্যাচে প্রোটিয়ারা জিতেছে ৯টিতে, বাকি একটি ম্যাচ ড্র। গত ১০৪ বছরে বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টেস্টে নিজের প্রথম ১০ ম্যাচেই অপরাজিত থাকলেন এই প্রোটিয়া তারকা।

১৯২০-২১ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রং ৮ জয় ও ২ ড্র নিয়ে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন। এরপর এত বছরেও কেউ পারেননি টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়তে, যেখানে এখন এককভাবে শীর্ষে বাভুমা।

এই সাফল্যের মাধ্যমে বাভুমা আরও একটি রেকর্ডে জায়গা করে নিয়েছেন। তিনি পার্সি চ্যাপম্যানের পর দ্বিতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে ৯টি টেস্ট জয়ের দেখা পেয়েছেন। কিন্তু বাভুমাই একমাত্র অধিনায়ক, যিনি টেস্ট নেতৃত্বের প্রথম ১০ ম্যাচেই হার এড়াতে পেরেছেন।

অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে ৮টি করে জয় আছে অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রংসহ ৬ জনের। বাকিরা হচ্ছেন– ডগলাস জার্দিন (ইংল্যান্ড), লিন্ডসে হাসেট (অস্ট্রেলিয়া), ওয়াকার ইউনিস (পাকিস্তান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ও বেন স্টোকস (ইংল্যান্ড)।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত