আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

গল টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

গল টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

গল টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০২ বলে শতক পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। প্রায় দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন এই টাইগার অধিনায়ক। 

গল টেস্টে দিনের শুরুটা নড়বড়ে ছিল বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে দারুণ প্রতিরোধ গড়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। 

আজ মঙ্গলবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।

এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। লঙ্কান বোলারদের সামলে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। ২০২ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।   


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত