আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

‘কোহলি রাজা, গিল হলো রাজপুত্র’

‘কোহলি রাজা, গিল হলো রাজপুত্র’

মাত্র ২৫ বছর বয়সে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে গেছেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এত কম বয়সেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এমন নজির নেই। তার পূর্বসূরিদের তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরা। ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু হচ্ছে ভারতের সবচেয়ে কনিষ্ঠ টেস্ট অধিনায়কের।

আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিজ্ঞতা ইতোমধ্যে রয়েছে গিলের। সেই দলের সতীর্থ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার সম্প্রতি স্টুয়ার্ট ব্রডের সঙ্গে এক পডকাস্টে তুলে ধরেছেন গিলের নেতৃত্বগুণ। 

বাটলার জানান, ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়া মানে দেশের ‘তৃতীয় বা চতুর্থ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’ হওয়া। তিনি জানান, ‘আমাদের পক্ষে বোঝা সত্যিই কঠিন, এই ক্রিকেটারদের প্রতি দেশটির মানুষের আগ্রহ আর তারকাখ্যাতি কতটা।

আইপিএলের সময় সেটা কিছুটা টের পাওয়া যায়, কিন্তু নিজে সেই অভিজ্ঞতা না হলে পুরোটা বোঝা যায় না। বলা হয়, ভারতের টেস্ট অধিনায়ক দেশটির প্রধানমন্ত্রী পর্যন্ত ধরা হলে হয়তো তৃতীয় বা চতুর্থ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। একজনকে ঠিক যেন মঞ্চের একেবারে উপরের জায়গায় বসিয়ে দেওয়া হয়।’
ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে নানা জল্পনা থাকলেও গুঞ্জন চলছে, টেস্ট দলে ‘নম্বর চার’ পজিশনে দেখা যেতে পারে শুবমান গিলকে।

কারণ, এই জায়গাটিই অতীতে ধরে রেখেছেন বিরাট কোহলি ও কিংবদন্তি শচীন টেন্ডুলকার—যে কারণে এই পজিশনের সঙ্গেই জড়িয়ে আছে এক ঐতিহ্যের উত্তরাধিকার।
এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘এটা ওর (গিলের) জন্য বিশাল এক কাজ হতে যাচ্ছে। ও অবশ্যই দুই মৌসুম আইপিএলে অধিনায়কত্ব করেছে, যেটা নিজেই একটা চাপের জায়গা। আর ও যেন ‘রাজপুত্র’—এই রকমই একটা গল্প তৈরি হয়েছে বাইরে। কোহলি রাজা, শুবমান রাজপুত্র—এটাই এখন বলা হচ্ছে।

আমি মনে করি, ও-ই হচ্ছে সেই ‘আসন্ন তারকা’... আর নম্বর চার পজিশনে নামা? সেটা তো বিশাল এক দায়িত্ব, তাই না? ওর আগে সেখানে খেলেছে বিরাট, তারও আগে শচীন টেন্ডুলকার। এটা নিঃসন্দেহে এক বিরাট ভূমিকা।’
ভারতের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর নতুন যুগের সূচনায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণদের কাঁধে। শুবমান গিল সেই রূপান্তরের নেতৃত্বে থাকবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত