আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার দিয়ে ম্যাচ শুরু শ্রীলঙ্কার

৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার দিয়ে ম্যাচ শুরু শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করছেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। দুজনেই ডানহাতি ব্যাটার। টেস্টে ১৯৯৫ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার হয়ে দুই ডানহাতি ব্যাটার ইনিংস শুরু করলেন। এতে ৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার দিয়ে ইনিংস শুরু করলো লঙ্কানরা।

আজ বৃহস্পতিবার গল টেস্টে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে ব্যাটি করতে নামেন দুই ডানহাতি ব্যাটার নিশাঙ্কা ও উদারা। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে। সেই ম্যাচে লঙ্কানদের হয়ে ইনিংস শুরু করেছিলেন রোশন মহানামা ও চন্ডিকা হাথুরুসিংহে।

এরপর দীর্ঘ ৩০ বছরে শ্রীলঙ্কা টেস্ট খেলেছে ২৬০টি, ইনিংস ৪৭৯টি। এর মধ্যে ৫৫টি ভিন্ন উদ্বোধনী জুটি ব‍্যবহার করেছে শ্রীলঙ্কা। তবে কখনোই ওপেনিং জুটিতে দুজন ডানহাতি একসঙ্গে ছিলেন না।

৩০ বছর পর সেই ধারা ভেঙেছেন নিশাঙ্কা ও উদারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন এই দুই ডানহাতি ব্যাটার। অভিষিক্ত উদারা আউট হয়েছেন ২৯ রানে। অন্যদিকে সেঞ্চুরি তুলে নিয়েছেন নিশাঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ রানে অপরাজিত আছেন এই লঙ্কান ওপেনার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত