আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইউনাইটেডে খেলার স্বপ্নে মার্টিনেজের আগ্রহ তুঙ্গে

ইউনাইটেডে খেলার স্বপ্নে মার্টিনেজের আগ্রহ তুঙ্গে

অ্যাস্টন ভিলা ছাড়ছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপর থেকে তার ভবিষৎ নিয়ে আলোচনা শুরু হয়। অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং সৌদি ক্লাবগুলো আগ্রহী ছিল বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের প্রতি। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পছন্দ মার্টিনেজের।


এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানইউ এর নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। ইউনাইটেডেরও আগ্রহ আছে মার্টিনেজের প্রতি।


এক সূত্রকে উদ্ধৃত করে দ্য সান জানিয়েছে, ‘মার্টিনেজ আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এছাড়া ম্যানইউ কোচ আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিংয়ে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর মার্টিনেজ সেই চাহিদায় পুরোপুরি ফিট।’

 

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম সামনে রেখে দলে রদবদল শুরু করে আমোরিম ইতোমধ্যেই ব্রাজিল এবং উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছেন। এবার এই পর্তুগিজ কোচ আরও একজন দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে টানতে পারেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত