আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কোথায় যাচ্ছেন বার্সায় ‘মেসির উত্তরসূরি’ খ্যাত আনসু ফাতি?

কোথায় যাচ্ছেন বার্সায় ‘মেসির উত্তরসূরি’ খ্যাত আনসু ফাতি?

বার্সেলোনার ‘বিস্ময় বালক’ খ্যাত আনসু ফাতি আগামী মৌসুমে ধারে যোগ দিচ্ছেন ফরাসি ক্লাব মোনাকোতে। গতকাল বুধবার দুই ক্লাবের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানায় ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।

ইএসপিএনের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, আনসু ফাতি ও মোনাকোর মধ্যে প্রাথমিক আলোচনা চলছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা বুধবার সাংবাদিকদের জানান, ‘আনসু ফাতিকে নিয়ে ভালো খবর আসতে পারে এই সপ্তাহেই। সবকিছু ঠিকঠাক থাকলে সে মোনাকোতে যোগ দেবে।’

একসময় বার্সায় মেসির উত্তরসূরি ভাবা ২২ বছর বয়সী ফাতি নিজেই মোনাকোতে খেলতে আগ্রহ প্রকাশ করেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি।

তার আগের মৌসুমে ধারে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলেন, যেখানে ২৭ ম্যাচে করেন মাত্র চার গোল।
প্রতিভাবান এই ফরোয়ার্ডের ক্যারিয়ার এখনও পর্যন্ত চোটে জর্জরিত। ২০১৯ সালে বার্সার মূল দলে সুযোগ পাওয়ার পর থেকে গত ছয় বছরে ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৮৬টি ম্যাচ।

ইএসপিএনের সূত্র বলে, আনসু ফাতির ক্যারিয়ার নতুন করে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ মোনাকো।

তার সঙ্গে একই সময় ক্লাবে যোগ দিচ্ছেন ফরাসি মিডফিল্ডার পল পগবাও, যিনি মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত