আপডেট :

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

        ভয়াবহ ঝড়ের আগে লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা

        যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

        ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ফ্লোরিডায় ২০ বছর বয়সী শিক্ষিকা গ্রে প্তার

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

আইপিএলের বাজার মূল্য ৪৬ হাজার কোটি, আরসিবি দখল করল শীর্ষ স্থান!

আইপিএলের বাজার মূল্য ৪৬ হাজার কোটি, আরসিবি দখল করল শীর্ষ স্থান!

আইপিএলের ব্র্যান্ড মূল্য যে দিন দিন বাড়ছে, সেটি অনুমিতই ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি ইনকরপোরেটেডের প্রতিবেদনে উঠে এসেছে, আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বেড়ে এখন দাঁড়িয়েছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে। টাকার হিসাবে যা প্রায় ২ লাখ ১৮ হাজার ৩০০ কোটি টাকা। ব্র্যান্ড হিসেবে আইপিএলের মূল্য ১৩.৮ শতাংশ বেড়ে এখন ৩.৯ বিলিয়ন ডলার।

ব্র্যান্ড মূল্যে এ মুহূর্তে আইপিএলে সবচেয়ে বড় দল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সর্বশেষ আসরে শিরোপা জেতার সুবাদে তাদের ব্র্যান্ড মূল্য ২২৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলার।

ব্র্যান্ড মূল্যে এর আগে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে। তাতে চেন্নাইয়ের ব্র্যান্ড মূল্য কমেনি। সামান্য বেড়ে ২৩১ মিলিয়ন ডলার থেকে হয়েছে ২৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৮৬৪ কোটি ৭৯ লাখ টাকা)। সর্বশেষ আইপিএলে টেবিলের তলানিতে ছিল দলটি।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছর তাদের ব্র্যান্ড মূল্য ছিল ২০৪ মিলিয়ন ডলার, যা বেড়ে হয়েছে ২৪২ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৯৫০ কোটি ১২ লাখ টাকা)। চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাদের ব্র্যান্ড মূল্য ২২২ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকা)। পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ, যাদের মূল্য ১৫৪ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা)।

২৯ ছক্কা মেরে রেকর্ড গড়া সূর্যবংশী প্রথম ইংল্যান্ড সফরে কেমন করলেন
আইপিএলের ব্র্যান্ড মূল্যে ছয়ে দিল্লি ক্যাপিটালস। এই দলের ব্র্যান্ড মূল্য ১৫২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা)। ১৪৬ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭৭৯ কোটি টাকা) ব্র্যান্ড মূল্য নিয়ে সাতে রাজস্থান রয়্যালস। আটে গুজরাট টাইটানস, যাদের ব্র্যান্ড মূল্য ১৪২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭৩১ কোটি টাকা)। গত মৌসুমেই গুজরাট টাইটানসের মালিকানা পরিবর্তন হয়েছে।

তালিকায় নবম স্থানে থাকলেও একটা জায়গায় পাঞ্জাব কিংস সবার চেয়ে এগিয়ে। প্রবৃদ্ধির দিক থেকে দলটি শীর্ষে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীন গত মৌসুমে রানার্সআপ হওয়া দলটির ব্র্যান্ড মূল্য ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭১৮ কোটি ৮৭ লাখ টাকা)।

তালিকার দশম ও সর্বনিম্ন স্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল দল হয়েও তাদের ব্র্যান্ড মূল্য ১২২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৪৮৭ কোটি টাকা)। তবে দলটি প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় (৩৪ শতাংশ)।

হুলিহান লোকির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ এই তালিকা নিয়ে বলেছেন, আইপিএল ক্রীড়া ব্যবসায় প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য দ্রুত বাড়ছে, মিডিয়া স্বত্বের চুক্তিতে রেকর্ড হচ্ছে, তাতে ব্র্যান্ড পার্টনারশিপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন খাতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত