আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ফের মেসির জাদুতে মায়ামির দুরন্ত জয়, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল

ফের মেসির জাদুতে মায়ামির দুরন্ত জয়, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল

এমএলএস-এ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোল করে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই রেকর্ডকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

বাংলাদেশ সময় রোববার সকালে ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি করলেন আরও একটি জোড়া গোল। ফলে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

ম্যাচের ১৭ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে আলো ছড়ান বিশ্বকাপজয়ী এই তারকা। ডিফেন্ডারদের প্রতিরক্ষা দেয়াল ভেদ করে নিখুঁত শটে বল পাঠান জালে। 

প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে মিয়ামি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে হানি মুখতার হেড থেকে ন্যাশভিলকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৬২ মিনিটে আবারও সামনে আসেন মেসি। উইলিসের এক বড় ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে মেসি সহজেই জালে পাঠান। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে এমএলএসে চলতি মৌসুমে ১৬ গোলের মালিক হলেন লিওনেল মেসি। ন্যাশভিল ফরোয়ার্ড সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে এখন সর্বোচ্চ গোলদাতার আসনে তিনি।

ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এমএলএসে এটি ছিল ইন্টার মায়ামির তৃতীয় ম্যাচ। শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত