আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মাইলস্টোন ট্র্যাজেডির শোক কাটিয়ে বাংলাদেশের সিরিজ জয় উৎসর্গ

মাইলস্টোন ট্র্যাজেডির শোক কাটিয়ে বাংলাদেশের সিরিজ জয় উৎসর্গ

মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় পুরো দেশই শোকে কাতর। মঙ্গলবার ছিল রাষ্ট্রীয় শোক। এমন শোকাবহ পরিবেশে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল ইতিহাস তৈরির। বুকে পাথর চাপা দিয়ে তারা দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোনও টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সাফল্য বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘গত সোমবার বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই সব মানুষদেরকে, যারা গতকালের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।’

গতকাল মঙ্গলবার মিরপুরে আগে ব্যাটিং করে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের লড়াকু সংগ্রহে বড় অবদান জাকের আলীর। তিনি ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে অবদান রাখেন। ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। শেষ পর্যন্ত তারা ১২৫ রানে অলআউট হলে বাংলাদেশ ৮ রানের জয় পায়। এই জয়ে ম্যাচ সেরা হন জাকের।

সংবাদ সম্মেলনে জাকের জানালেন বুকে চাপা কষ্ট নিয়েই তারা মাঠে নেমেছিলেন, ‘বিষয়টা কঠিন ছিল। গতকালকের ঘটনায় বুক খুব ভারি হয়েই কেটেছে আসলে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য না। সবার জন্য দোয়া করেছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’

জাকের আরও জানান, ‘দলে হিসেবে আমাদের মাঠে পারফরম্যান্স করা কঠিন ছিল। সবারই মন খারাপ ছিল। কিন্তু আমরা পেশাদার, আমাদের মাঠে নামতেই হবে। সব ভুলে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত