আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সাকিবদের খেলা বন্ধ: বেতন না দেওয়ায় লিগের ৫ ম্যাচ বাতিল

সাকিবদের খেলা বন্ধ: বেতন না দেওয়ায় লিগের ৫ ম্যাচ বাতিল

জাতীয় দল থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে কেম্যান দ্বীপপুঞ্জের ১০ ওভারের প্রতিযোগিতা ম্যাক্স সিক্সটি লিগে খেলছেন তিনি। সেই লিগের মাঝপথে বেধেছে বিপত্তি। বেতন বকেয়া থাকার ইস্যুতে টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ বাতিলও করা হয়েছে।

গত বছর শুরু হয়েছিল ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান ইভেন্ট। এই বছর দ্বিতীয় আসরের মাঝপথে হৈ-চৈ শুরু হয়েছে মাঠের বাইরের ইস্যুতে। ‍এই টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই খেলোয়াড়দের বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু প্রতিশ্রুত অর্থ এখনও হাতে না পাওয়ায় তারা ধর্মঘটের ডাক দেয়। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার সূচিতে থাকা পাঁচটি ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 

নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ম্যাক্স সিক্সটি লিগ কর্তৃপক্ষ জানান, ‘অফ-ফিল্ড ইস্যু’র কারণে সব ম্যাচ বাতিল করা হয়েছে। এ ছাড়াও ওই পোস্টে ফাইনালের সময়সূচি জানানো হয় আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায়। কিন্তু আশ্চর্যের বিষয়– শিরোপা নির্ধারণী ম্যাচটিতে নাকি লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ ও তিনে থাকা দল যথাক্রমে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস। পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করা হয়।

নতুন পোস্টে ভেগাস ভাইকিংসের সঙ্গে পাঁচ নম্বর দল গ্র্যান্ড কেম্যান ফ্যালকন্সকে নিয়ে এক ‘রানার-আপ প্লে-অফ’ ম্যাচের কথা জানায় কর্তৃপক্ষ। যা আরও ধোঁয়াশা তৈরি করেছে।

এমন বাজে অবস্থার মধ্যেই য়েন্ট টেবিলের শীর্ষ দল ক্যারিবিয়ান টাইগার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লিগ কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা ফ্র্যাঞ্চাইজিটিকে অভিনন্দন জানিয়েছে।

এর আগে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার ঘটনায় তাদের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়দের নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার জোর দাবি জানিয়েছে। একইসঙ্গে আয়োজকদের তীব্র সমালোচনা করে বলেছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিগুলো যেন কাগজের টুকরার চেয়েও মূল্যহীন। এসব এখন আর নতুন ইস্যু নয়। এজন্য বিশ্ব ক্রিকেটের কর্তৃত্বশীল ব্যক্তিদের নীতিমালা দিয়ে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করা উচিৎ।’

দুবাইভিত্তিক সংস্থা বিএমপি স্পোর্টস আয়োজন করেছিল এই লিগের। যারা নিজেদের ‘ক্রিকেট লিগ মালিকানা, স্পন্সরশিপ, ফ্র্যাঞ্চাইজিং এবং সংশ্লিষ্ট আরও বিষয়ে বিশ্ব মার্কেটের নেতা’ হিসেবে ওয়েবসাইটে পরিচয় দিয়েছে। এ ছাড়া আগে থেকেই আবুধাবি, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কায় টি১০ লিগ আয়োজন করে আসছে ব্রেভ ফ্র্যাঞ্চাইজির অধিভুক্ত সংস্থাটি। তবে চলমান বিতর্ক নিয়ে এখন পর্যন্ত বিএমপি স্পোর্টস কোনো মন্তব্য করেনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত