আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আবহাওয়ার বাধায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারেননি দুই বাংলাদেশি সাঁতারু, অপেক্ষা অব্যাহত

আবহাওয়ার বাধায় ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারেননি দুই বাংলাদেশি সাঁতারু, অপেক্ষা অব্যাহত

৬৭ বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। শুধু একবার নয়, ছয়বার তা অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম লেখান কিংবদন্তি এই সাঁতারু। তার দেখানো পথ অনুসরণ করেন আব্দুল মালেক ও মোশাররফ হোসেনও। কিন্তু এরপর কেটে গেছে ৩৭ বছর।

সেই খরা কাটাতে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। গত ৭ জুলাই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে  যুক্তরাজ্যে গেছেন তারা। 


জানা যায়, যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা আটলান্টিক মহাসাগরে এই চ্যানেল অতিক্রম করার লড়াইয়ে তাদের সঙ্গে ভারতের দুই সাঁতারু থাকবেন। তারা চারজন যুক্তরাজ্যের ডোভারে শেক্‌সপিয়ার বিচ থেকে সাঁতার শুরু করে ৩৭ কিলোমিটার দূরে ফ্রান্সের কাপ গ্রিস নিজ বিচে যাত্রা শেষ করবেন। 

এদিকে ইংলিশ আবহাওয়ায় কয়েকদিন অনুশীলনও করছেন তারা। তবে বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকবারই তাদের স্লটে পরিবর্তন এসেছে বলে জানা গেছে।


বাংলাদেশের সাবেক তারকা ও দুইবার অলিম্পিকে অংশ নেওয়া সাঁতারু মাহফিজুর রহমান সাগর ইংল্যান্ড থেকে জানিয়েছেন,ইতোমধ্যে ৫-৬ বার সূচি পরিবর্তন হয়েছে। সর্বশেষ আজ বাংলাদেশ সময় বিকেলে হওয়ার কথা ছিল। ফ্রান্স উপকূলে আবহাওয়া বৈরী থাকায় সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজন্য আজও পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। আবার পরবর্তীতে নতুন সূচি জানাবে।

এদিকে কয়েকবার অপেক্ষা করা লাগলেও পাড়ি দেওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদী সাগর। তিনি বলেন, বার বার স্লট পরিবর্তন হওয়ায় আমাদের পরিকল্পনা ও মানসিকতায় খানিকটা প্রভাব পড়ছে। এরপরও আমরা দৃঢ় আশাবাদী ইংলিশ চ্যানেল পাড়ি দেবো এবং বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবো। এজন্য সকলের দোয়া প্রত্যাশী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত