আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্পেনের স্বপ্নভঙ্গ, ইংল্যান্ডের হাতে ইউরো শিরোপা

স্পেনের স্বপ্নভঙ্গ, ইংল্যান্ডের হাতে ইউরো শিরোপা

দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। সেই হারের যন্ত্রণা ঘুচল অবশেষে। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের স্পেনের মুখোমুখি হয়ে টাইব্রেকারে ৩-১ গোলের জয় তুলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ইংলিশ মেয়েরা।

ইউরোর ইতিহাসে ১৯৮৪ সালের প্রথম আসরের পর এবারই প্রথম ফাইনাল নিষ্পত্তি হলো টাইব্রেকারে। আর প্রথমবার ইউরোর ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করল ২০২৩ বিশ্বজয়ী স্পেন। তাদের দাপুটে ফুটবল, বল দখল আর আক্রমণের পরও স্বপ্ন ভাঙল ইংলিশ প্রতিরোধে।

রোববার সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত এই ফাইনালে ১২০ মিনিটের লড়াই শেষে দুই দল ছিল ১-১ গোলে সমতায়। এরপরই ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্পেনের প্রথম চার শটের তিনটিই রক্ষা করেন ইংলিশ গোলরক্ষক। অন্যদিকে ইংল্যান্ড প্রথম চার শটের দুটিতে গোল করার পর পঞ্চম শট নিতে আসেন ক্লোয়ি কেলি। শিরোপা নির্ধারণী শটটিতে কোনো ভুল করেননি ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দলের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত কেলি জানান, ‘আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম। আমি জানতাম বলটা জালে জড়াবে।’ ২০২২ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই।

প্রথমার্ধে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় স্পেন। ডান দিকের বাইলাইন থেকে ওনা ব্যাটলের পাঠানো ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন মারিওনা কালদেন্তে। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে স্পেন ছিল একচেটিয়া। প্রায় ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে তারা নেয় ২২টি শট, যার পাঁচটি ছিল লক্ষ্যে।

স্পেনের স্বপ্ন ভেঙে আবার ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

কিন্তু বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে বদলি হিসেবে নামা ক্লোয়ি কেলির বক্সে বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন অ্যালেসিয়া রুসো। ইংল্যান্ডের পক্ষে নেওয়া আট শটের মধ্যে পাঁচটিই ছিল লক্ষ্যে।

বাকি সময় দুই দলই চেষ্টা চালিয়ে গেলেও আর গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে ইংল্যান্ডই।

এই জয়ে ইংল্যান্ড নারী ইউরো ইতিহাসে তৃতীয় দল হিসেবে একাধিকবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল। তাদের আগে নরওয়ে দুবার এবং রেকর্ড আটবার শিরোপা জিতেছে জার্মানি।

ইংল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের পেছনে অন্যতম কৃতিত্ব কোচ সারিনা ভাইগমানের। ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে এবং ২০২২ ও ২০২৫ সালে ইংল্যান্ডের হয়ে টানা তিনটি ইউরো শিরোপা জিতেছেন তিনি। ম্যাচ শেষে ভাইগমান বলেন, ‘আমরা বলেছিলাম যে কোনো উপায়ে জিততে পারি। আজ আবারও সেটা প্রমাণ করেছি। আমি দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত। এটা অবিশ্বাস্য।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত