আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

টেস্ট ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্য: ৮-০ তে সিরিজ জয়

টেস্ট ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্য: ৮-০ তে সিরিজ জয়

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ মঙ্গলবার সেন্ট কিটসে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ৩ উইকেট এবং ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে সফরের তিন ম্যাচ টেস্ট সিরিজে সবগুলো জিতেছিল অস্ট্রেলিয়া, ফলে এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো অজিরা।

কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়া অবস্থান করছে যৌথভাবে দ্বিতীয় স্থানে। কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ভারতের সব সংস্করণ মিলিয়ে ৯-০ ব্যবধানে জয় ছিল।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর রাদারফোর্ড ও হেটমায়ার দলের রানের গতি বাড়ান। 

রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করে ম্যাক্সওয়েলের বলে বোল্ড হন, আর শিমরন হেটমায়ার ৩১ বলে ৫২ রান করেন যা ছিল দলীয় সর্বোচ্চ ইনিংস। শেষ দিকে জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারসুইস ৩ উইকেট নেন।

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি, ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে দলের সবাই ছোট অবদান রেখে জয় তুলে নেয়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান আসে মিচেল ওয়েনের ব্যাট থেকে, তিনি করেন ১৭ বলে ৩৭ রান। ১৮ বলে ৩২ রান করেন দারুণ ফর্মে থাকা ক্যামেরন গ্রিন। এছাড়া, টিম ডেভিড ৩০ এবং অ্যারন হার্ডি ২৮ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নিয়েছেন আকিল হোসেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত