আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দুর্নীতির অভিযোগে ব্রাজিল ফুটবল সভাপতির বাড়ি-অফিসে তল্লাশি

দুর্নীতির অভিযোগে ব্রাজিল ফুটবল সভাপতির বাড়ি-অফিসে তল্লাশি

ভোটে অনিয়ম তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রোরাইমার ২০২৪ সালের পৌরসভা নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে এ অভিযান চালানো হয়।

ব্রাজিলের পুলিশ এই অভিযানকে ‘অপারেশন ব্ল্যাক বক্স’ নাম দিয়েছে। এতে সামির সাউদ ছাড়াও তদন্তের আওতায় রয়েছেন ফেডারেল ডেপুটি হেলেনা লিমা, তার স্বামী রেইনালদো লিমা ও ডিএনআইটির (জাতীয় অবকাঠামো বিভাগ) রোরাইমা শাখার প্রধান ইগো ব্রাসিল। সব মিলিয়ে ১০ জনের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা জারি হয়েছে। অভিযানে মোট ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা) জব্দের নির্দেশ দিয়েছে নির্বাচনী আদালত।


সিবিএফ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিল। রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে তারা তল্লাশি চালায়। তবে সিবিএফ দাবি করেছে, এই অভিযানের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই এবং সামির সাউদ তদন্তের কেন্দ্রে নন।

উল্লেখ্য, গত বছর রোরাইমার নির্বাচনের আগে হেলেনা লিমার স্বামী রেইনালদো লিমাকে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ আটক করা হয়। তদন্তকারীদের দাবি, সামির সাউদ ছিলেন হেলেনার ঘনিষ্ঠ সহযোগী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত