আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্রিকেটে নতুন নিয়ম: পিসিবি ‘পাকিস্তান’ নামের ব্যবহার সীমিত করছে

ক্রিকেটে নতুন নিয়ম: পিসিবি ‘পাকিস্তান’ নামের ব্যবহার সীমিত করছে

বেসরকারি কোন ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নামটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ ভারতীয় খেলোয়াড়দের ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের বিপক্ষে খেলা থেকে বিরত থাকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে পিসিবি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়, চলমান ডব্লিউসিএল আসরকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছিল যা পিসিবির কাছে অস্বস্তির কারণ হয়। পিসিবির পরিচালনা পর্ষদের এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বেসরকারি লিগগুলোতে দেশের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়। 

একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জিও সুপার জানিয়েছে, ‘বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় আসরে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান লেজেন্ডস দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় বোর্ডের কর্মকর্তারা তা দেশের মর্যাদার জন্য ক্ষতিকর মনে করছেন।’

পিসিবি আরও জানিয়েছে, ভবিষ্যতে কোনো বেসরকারি সংস্থাকে পাকিস্তানের নাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে, চলমান ডব্লিউসিএল আসরের ফাইনালে পাকিস্তান লিজেন্ডস দলের সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে জিম্বাবুয়ে,কেনিয়া এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন লো-প্রোফাইল লিগেও কিছু বেসরকারি সংস্থা পাকিস্তান নাম ব্যবহার করেছে যা বোর্ড গুরুত্ব সহকারে দেখছে।

পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি পাকিস্তানের নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেট সংক্রান্ত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির এবং তা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ ও আয়োজক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ওপর।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত