আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মেসির ২১ মাসের কারাদণ্ড

মেসির ২১ মাসের কারাদণ্ড

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে কর ফাঁকির মামলায় বুধবার ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।

মেসির সঙ্গে তারা বাবাকেও কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়েছে। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম এমনটিই খবর প্রকাশ করেছে। মেসিকে ২ মিলিয়ন ও তার বাবাকে ১.৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ ও ২০০৯ সালে ৪.৬ মিলিয়ন ডলার কর ফাঁকি দেওয়ার মামলায় তাদেরকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

পাশাপাশি বেলিজ ও উরুগুয়েতে নিজের কম্পানির নাম করে মাধ্যমে অর্থ দেলনেদের জন্য তাকে জরিমানা করা হয়েছে। মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হলেও তাকে কারাবাস করতে হবে না। কারণ, স্প্যানিশ আইনে ২ বছরের কম সময়ের কারাদণ্ড স্থগিত করা যায়। সে কারণে আশা করা হচ্ছে বার্সেলোনা তারকাকে কারাবাস করতে হবে না।

আদালত থেকে বেরিয়ে মেসি অবশ্য জানিয়েছেন কর ফাঁকি দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার আর্থিক ব্যাপারটি দেখাশুনা করতেন তার বাবা ও আইনজীবি।

এর আগে কোপা আমেরিকায় খেলার সময় মেসি বলেছিলেন, ‘কর ফাঁকি দেওয়ার বিষয়টি আমি আসলে জানতামই না। আমি কেবল ফুটবল খেলতাম। অর্থনৈতিক বিষয়ে আমার কোনো আগ্রহ ছিল না। সেটা আমার বাবা ও আমার আইনজীবি দেখাশুনা করতেন। আমি বাবা ও তাকে খুবই বিশ্বাস করি।’

শেয়ার করুন

পাঠকের মতামত