আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড, রেকর্ড জয়

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড, রেকর্ড জয়

প্রথম টেস্টে হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও পাত্তা পেলো না জিম্বাবুয়ে। ইনিংস এবং ৩৫৯ রানে হেরেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের এই জয় তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এটি তৃতীয় বড় জয়ের রেকর্ড। টানা দুই জয়ে জিম্বাবুয়েকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো মিচেল স্যান্টনারের দল।



সিরিজ নির্ধারণী ম্যাচে বুলাওয়েতে প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ৬০১ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে কিউইরা। ৪৭৬ রানের লিড পায় তারা।



ওপেনার ডেভন কনওয়ে ১৫৩ রান করে। এছাড়া রাচিন রবীন্দ্র ১৬৫ ও হেনরি নিকোলস ১৫০ রানে অপরাজিত থাকেন। এক ইনিংসে তিন ব্যাটারের দেড়শ পেরোনো ইনিংস যৌথভাবে বিশ্বরেকর্ড। এমন ঘটনা টেস্ট ইতিহাসে আরও দু’বার দেখা গেছে। তবে গত ৩৯ বছরে এবারই প্রথম এক ইনিংসে দেড়শ পেরোলেন তিনজন।

 

নিউজিল্যান্ডের রানের পাহাড়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন নিক ওয়েলচ। ফোক্স ৫ উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন হেনরি এবং জেকব ডাফি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত