আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথমার্ধে ড্র: বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই

দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রথমার্ধে ড্র: বাংলাদেশের মেয়েদের দারুণ লড়াই

অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে স্বপ্ন পূরণের সামনে বাংলাদেশের মেয়েরা। আজ দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও স্বপ্ন পূরণ হবে। প্রথমবারের মতো যুব পর্যায়ের নারী এশিয়া কাপের মূল খেলার স্বপ্ন।

সেই লক্ষ্যে আজ ভিয়েনতিয়ানের নতুন লাওস জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু স্বপ্না রানীর দুর্দান্ত অ্যাসিস্টকে কাজে লাগাতে পারেননি মোসাম্মৎ সাগরিকা। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক উই হাইয়েবিনকে একা পেয়ে পরাস্ত করতে পারেননি বাংলাদেশি ফরোয়ার্ড। আসলে সতীর্থর পাস ধরে গোলমুখের দিকে এগিয়ে যাওয়ার সময় বলে টাচটা জোরাল হওয়ায় গোলরক্ষক ধরে ফেলেন।
সেই যাত্রায় না পারলেও ১৫ মিনিটে ঠিকই গোল উদযাপনে মাতে বাংলাদেশের মেয়েরা। বাঁ প্রান্ত থেকে শান্তি মার্ডি গোলে শট নিলে ড্রাইভ দিয়ে কোনো রকমে বাঁচান গোলরক্ষক হাইয়েবিন। কিন্তু তার হাতে লেগে বল দিক পরির্বতন করলেও ফাঁকায় দাঁড়ানো তৃষ্ণা পেয়ে যান। পরে ফাঁকা পোস্টে গোল করতে ভুল করেননি সর্বশেষ পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড।

লিডটা বেশিক্ষণ অবশ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৯ মিনিটের সময় সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। তাদের হয়ে সমতাসূচক গোলটি করেন ফরোয়ার্ড লি হাইয়ুন। সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়াতে থাকেন তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক স্বপ্না রানী মন্ডলের কাছে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া।

২৩ মিনিটে যেমন গোলবার ছেড়ে বেরিয়ে এসে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন স্বপ্না।
বিরতির আগে আরেকটি নিশ্চিত গোল সেভ করে বাংলাদেশকে রক্ষা করেন স্বপ্না। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সুইপারের ভূমিকায় প্রতিপক্ষের লিড নেওয়া আটকিয়ে দেন বাংলাদেশি গোলরক্ষক। এরপর আর কোনো গোল না হলে দুই দল ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত