আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

বাংলাদেশের মেয়েদের নজর ভুটানের শিরোপাতে

বাংলাদেশের মেয়েদের নজর ভুটানের শিরোপাতে

বিগত কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে ব্যস্ততা চলছে। একের পর এক টুর্নামেন্টে নামতে হচ্ছে খেলোয়াড়দের, আর সব কটাতেই নিজেদের মিশনে সাফল্যের ছাপ রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তাদের সামনে নতুন চ্যালেঞ্জ, ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিতে গত শুক্রবার দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সেখানে গিয়েই শনিবার সকালে প্রথম অনুশীলনে নামে মেয়েরা। অনুশীলনের পর দলের সদস্য উম্মে কুলসুম জানালেন, এবারের লক্ষ্যও শিরোপা নিয়েই দেশে ফেরা।

 

শনিবার সকালে ভুটানের থিম্পুর বাবেনা গ্রাউন্ডে প্রথম অনুশীলন সেশনে ঘাম ঝরায় মেয়েরা। নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন একটু ভোগান্তি হলেও সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে দল। দলের সদস্য কুলসুম বলেন, 'সবাই সুস্থ রয়েছে। তবে এখানে যেহেতু আজকেই (গতকাল) প্রথম অনুশীলন করেছি তাই সবার একটু কষ্ট হয়েছে (নতুন কন্ডিশনে অনুশীলন। তো আগামীকালও আমরা অনুশীলন করবো চেষ্টা থাকবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার।' এ সময় এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য জানিয়ে তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য ফাইনাল খেলার আর চ্যাম্পিয়ন হওয়ার।'

  আগামী ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে টুর্নামেন্টটি। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান এই চার দল নিয়ে হবে প্রতিযোগিতা। ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন হিসেবে। যেমনটা দেখা গেছে সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে।  

টুর্নামেন্টটি মাঠে গড়ানোর পাঁচ দিন আগে দেশটিতে গিয়েছে বাংলাদেশ দল। তার কারণ একটাই সেটা হলো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাগতিক ছাড়া বাকিদের থেকে খানিকটা এগিয়ে থাকার জন্য। এ নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, 'দলের অবস্থা ভালো। আমরা টুর্নামেন্টের কয়েক দিন আগেই এসেছি কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য। আমি মনে করি, এটা আমাদের কাজে দেবে। এখানে যখন রোদ উঠার উঠে, তবে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আশা করছি, সবাই ভালো করবে। আমাদের প্রথম ম্যাচটাই স্বাগতিক ভুটানের সঙ্গে। যদিও প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় আমরা আগে এসে ভালো করেছি।'

সর্বশেষ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। সেবার এই টুর্নামেন্টটি বসেছিল বাংলাদেশে। অংশ নিয়েছিল সাফের চারটা দল ছাড়াও অতিথি দল হিসেবে রাশিয়া। শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থেকে শিরোপাও জিতেছিল অতিথি দলটি। আর দ্বিতীয় অবস্থানে থেকে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার আর কোনো অতিথি দল নেই। তাই সরাসরি শিরোপাতেই নজর বাংলাদেশের।

শেয়ার করুন

পাঠকের মতামত