আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

প্রথমার্ধে হতাশা, দ্বিতীয়ার্ধে উল্লাস: বার্সার দারুণ কামব্যাক!

প্রথমার্ধে হতাশা, দ্বিতীয়ার্ধে উল্লাস: বার্সার দারুণ কামব্যাক!

তিন মৌসুম পর লা লিগায় ফিরে দুঃস্বপ্নের শুরু করেছে লেভান্তে। প্রথম দুই ম্যাচে হারের পর শনিবার বার্সেলোনাকে রুখে দেওয়ার খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হেরে বসেছে তারা।

২-০ গোলে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

লেভান্তের মাঠে প্রথমার্ধে বার্সা ছিল ছন্নছাড়া। ১৫ মিনিটে মাথায় বার্সাকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। ইভান রোমেরোর গোলে উল্লাসে মাতে লেভান্তে। প্রথম হাফের বাড়ানো সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার।

তবে দ্বিতীয় হাফটা পুরোটাই ছিল বার্সেলোনার। ম্যাচে সমতায় ফিরতে বার্সেলোনার সময় লেগেছে মাত্র ৭ মিনিট। ম্যাচের ৪৯তম মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। কিন্তু লেভান্তের কপাল পুড়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১তম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, তা হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। তাতে বার্সার জয় নিশ্চিত হয়।

৩-২ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই রইল বার্সা। আর দুই ম্যাচই হেরে ১৮তম স্থানে লেভান্তে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত