আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারত সফর: ম্যাচ ফি নিয়ে জল্পনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারত সফর: ম্যাচ ফি নিয়ে জল্পনা

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে মাঠে দেখতে হলে খরচও দিতে হবে আকাশছোঁয়া। বিশ্ব ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। সেই দলে খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের মতো তারকারা। আর্জেন্টিনা দলের জন্য কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ আসার কারণ তাদের ভারত সফর। নভেম্বরে ভারত সফরে যাবে আর্জেন্টিনা ফুটবল দল। 

ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানান, নভেম্বরে কেরালায় নির্ধারিত এক প্রীতি ম্যাচের জন্য ১৩০ কোটি রুপি দাবি করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা। শুধু আর্জেন্টিনা নয়, তাদের প্রতিপক্ষ দলকেও আনতে খরচ করতে হবে বিশাল অঙ্কের অর্থ। সব মিলিয়ে পুরো ম্যাচ আয়োজনেই ব্যয় হতে পারে প্রায় ৪০০ কোটি রুপি।

ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেছে এএফএ। এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের বাকি সময়ে দুটি ফিফা উইন্ডোতে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ এবং ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কেরালার কোন শহরে খেলবেন কিংবা প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত নয়। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। আর্জেন্টিনার চাওয়া, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন এক দলের বিপক্ষে খেলা।

সবশেষ ২০১১ সালে আর্জেন্টিনা সফর করেছিল ভারত। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে ছিলেন তখনকার নবীন লিওনেল মেসিও। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরে আসছেন তিনি।

দলীয় সফরের পর ব্যক্তিগতভাবেও ভারতে আসার পরিকল্পনা রয়েছে মেসির। ডিসেম্বর মাসে কলকাতা থেকে শুরু হবে তার ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’। এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফরে মেসির ভাস্কর্য উন্মোচন, গোট কনসার্ট এবং গোট কাপে অংশ নেওয়ার কথাও রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত