আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বাংলাদেশের শিরোপা স্বপ্নে ধাক্কা, ভুটানের বিপক্ষে ড্র

বাংলাদেশের শিরোপা স্বপ্নে ধাক্কা, ভুটানের বিপক্ষে ড্র

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। শুক্রবার (২৯ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ড্রয়ে শিরোপা দৌড়ে অনেকটা ছিটকে পড়লো বাংলাদেশ।

আজ টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত। জয় পেলেই চ্যাম্পিয়ন হবে ভারত। যদি ভারত ড্র বা হেরে যায় তাহলে শিরোপার আশা বেঁচে থাকবে বাংলাদেশের।


May be an image of 4 people, people playing football, people playing soccer and text

 

চার দলের লিগভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি দলের ম্যাচ ৬টি করে। বাংলাদেশ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে পেয়েছে ১০ পয়েন্ট। অন্যদিকে ভারত ৪ ম্যাচ থেকে তুলেছে ১২ পয়েন্ট।

নেপালের বিপক্ষে ৩ পয়েন্ট পেলে ভারতকে আর ধরতে পারবে না বাংলাদেশ। সর্বোচ্চ পয়েন্টধারী হিসেবে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে ভারত। নেপাল–ভারত ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।


শুরুতে গোলের এই আনন্দ ম্যাচের শেষে আর থাকেনি

ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লং শটে জালে বল জড়ান পূর্ণিমা মারমা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণের ভুলে চোর্টেন জাংমো গোল করে সমতায় ফেরান ভুটানকে।

গোলের আশায় একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ গোলমুখে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পাননি কেউ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত