আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

মাদুশঙ্কার শেষ ওভার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

মাদুশঙ্কার শেষ ওভার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১০ রান। ক্রিজে তখন অপরাজিত সিকান্দার রাজা, যিনি খেলছিলেন ৯২ রানে। জয়ের সমীকরণ তখন হাতের নাগালেই ছিল স্বাগতিকদের। কিন্তু হারারেতে সেই সমীকরণ অসম্ভব করে তুললেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা।


শেষ ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই ফিরিয়ে দেন রাজাকে। পরের দুই বলেও তুলে নেন উইকেট। অর্থাৎ ম্যাচের শেষ ওভারেই হ্যাটট্রিক! জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ওভারটিতে তুলতে পারে মাত্র ২ রান। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতে যায় ৭ রানে।



এর আগে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ৬ উইকেটে ২৯৮ রান। পাতুম নিশাঙ্কা (৯২ বলে ৭৬), কামিন্দু মেন্ডিস (৩৬ বলে ৫৭) ও জানিত লিয়ানাগে (৪৭ বলে অপরাজিত ৭০) গড়েন বড় সংগ্রহের ভিত।

জবাবে জিম্বাবুয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে। তবে শন উইলিয়ামস (৫৭) ও বেন কারেন (৭০) দলের আশা টিকিয়ে রাখেন। এরপর ষষ্ঠ উইকেটে রাজা ও টনি মুনইয়োঙ্গা গড়েন ১২৮ রানের জুটি। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই রাজা বোল্ড হয়ে ফেরার পর জিম্বাবুয়ের জয় অধরাই থেকে যায়।


ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম ম্যাচে এসে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পান মাদুশঙ্কা। ২০২৫ সালে এটি দ্বিতীয় ওয়ানডে হ্যাটট্রিক, আর ওয়ানডের ইতিহাসে ৫২তম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত