আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বাংলাদেশের উড়ন্ত শুরু, লিটনের তাণ্ডবে বৃষ্টির বাগড়া

বাংলাদেশের উড়ন্ত শুরু, লিটনের তাণ্ডবে বৃষ্টির বাগড়া

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে লিটন দাসের তান্ডবের মুখে পড়েছে নেদারল্যালন্ডস। বৃষ্টি আসার আগে মাত্র ৪ ওভার ১ বলে ওপেনার সাইফকে হারিয়ে ৬০ রান তুলে বাংলাদেশ। এরমধ্যে ১৬ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস। ওপেন করতে নামা লিটন ৫ চার আর ২ ছক্কায় তার ইনিংস সাজান।

আরেক ওপেনার সাইফ ৮ বলে ১২ রান করে ক্লাইনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। লিটনের সঙ্গে ক্রিজে আছেন ২ বলে ৩ রান করা তাওহিদ হৃদয়।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলামকে জায়গা করে দিতে সরে গেছেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ২ বছর ১০ মাস পর বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি খেলছেন নুরুল হাসান।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আগের দুই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস।

নেদারল্যান্ডসের একাদশ

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রস, টিম প্রিঙ্গল, কাইল ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।

বাংলাদেশের একাদশ

লিটন দাস , সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত