আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নেপালে আটকা পড়েছে বাংলাদেশ দল, হামজা-শমিত ছাড়া সবাই ফেরত আটকে

নেপালে আটকা পড়েছে বাংলাদেশ দল, হামজা-শমিত ছাড়া সবাই ফেরত আটকে

প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল শূন্য সমতায় শেষ করেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের চাপে রেখেও জয়ের দেখা পায়নি হাভিয়ের ক্যাবরেরার দল। নিতে পারেনি তিন বছর আগের হারের শোধ।

আক্রমণে উঠে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়া। ঠিক মতো পাস দিতে না পারা। বক্সে ভালো বল পেলেও ফিনিশিং টানতে না পারা সাম্প্রতিক বাংলাদেশের ফুটবলে নিয়মিত চিত্র। হামজা চৌধুরী ও শমিত সোম বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ায় এই আক্ষেপ আরও বেড়েছে।

হামজা-শমিতে মিডফিল্ডে পূর্বের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ বেড়েছে। ফরোয়ার্ডে বেড়েছে বলের সাপ্লাই। সঙ্গে বেড়েছে সুযোগ মিসের আক্ষেপ। দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে তারা না থাকায় মিডফিল্ডের ওই নিয়ন্ত্রণ কিছুটা হারায় বাংলাদেশ। যে কারণে পরিসংখ্যান বলছে, নেপাল ও বাংলাদেশের বলের দখল ছিল সমান ৫০ শতাংশ।

তবে গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বাংলাদেশ। চারটি সুযোগ তৈরি করেছিলেন রাকিবুলরা। যার দুটি ভালো ফিনিশ করার মতো ছিল। কিন্তু গোলের লক্ষ্যে দুই শট নিয়ে বাংলাদেশ উল্লাসের উপলক্ষ্য পায়নি একবারও। অন্যদিকে নেপালের তোলা দুটি আক্রমণও ছিল গোল মুখে। নেপালকে একটি কর্ণার কিক নেওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশ তিনটি কর্ণার পেলেও তা জালে যাওয়ার উপক্রম হয়নি।

ম্যাচে নেপাল এগিয়ে ছিল কেবল এক জায়গাতে। বাংলাদেশের দুই হলুদ কার্ডের বিপরীতে তারা হলুদ কার্ড দেখেছে মাত্র একটি। আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত